রাত ১২:১২ ; শনিবার ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে   গৌরনদী উপজেলার টরকী বন্দরে নকল অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ

আগামী নির্বাচনে সহায়তা দিবে জাতিসংঘ বাংলাদেশ চাইলে

Shongrami Bangla
৮:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেছেন, বাংলাদেশ চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ। কোনো দেশ না চাইলে জাতিসংঘ সহায়তা দিতে পারে না।

রোববার ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংগঠনটির সভাপতি পান্থ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক একেএম মঈনউদ্দিন। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী অনুষ্ঠানে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশন, জলবায়ু সংকট, রোহিঙ্গা সংকট, জাতিসংঘ সাসটেইনেবল ডেভেলপমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্কসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ডিজিটাল স্পেসের ওপর নিয়ন্ত্রণ আরোপের ক্ষেত্রে অবশ্যই সতর্ক ভারসাম্য রাখতে হবে। কেননা নিয়ন্ত্রণ আরোপের ফলে যেন মতপ্রকাশের অধিকার খর্ব না হয়।

রোহিঙ্গাদের বাংলাদেশে সম্পৃক্তির লক্ষ্যে বিশ্বব্যাংকের বিতর্কিত নীতি সম্পর্কে প্রতিক্রিয়া চাইলে সেপ্পো বলেন, জাতিসংঘ উদ্বাস্তু সংস্থা ইউএনএইচসিআর বিশ্বব্যাংকের অংশ। বিশ্বব্যাংকের গ্লোবাল পলিসি তাই জাতিসংঘের পলিসির সঙ্গে মিলে যায়। তবে মাঠ পর্যায়ে নীতির বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচন করতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো দেশের সরকার সহায়তা না চাইলে জাতিসংঘ নির্বাচনী ব্যবস্থায় কোনো সহায়তা দিতে পারে না। বাংলাদেশ যদি অনুরোধ করে তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত।’

সেপ্পো বলেন, গণতন্ত্রের স্বার্থে আমরা সুশীল সমাজের জন্য স্পেস প্রত্যাশা করি। গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে। বাংলাদেশ এই কনভেনশন রেটিফাই করুক এটাই প্রত্যাশা। মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে নারীর বিরুদ্ধে সহিংসতা, বৈষম্য নিয়ে আমরা উদ্বিগ্ন। এটা অবশ্যই বৈশ্বিক উদ্বেগ।

তিনি বলেন, মিয়ানমার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে কোনো আলোচনায় রোহিঙ্গা ইস্যু অন্তর্ভুক্ত থাকা উচিত। রোহিঙ্গা সংকট সমাধানের দুটি দিক আছে। একটি রাজনৈতিক, অপরটি মানবিক। জাতিসংঘের তরফে এসব দেখাশোনার ভিন্ন ভিন্ন এজেন্সি রয়েছে।

মিয়া সেপ্পো আরও বলেন, জাতিসংঘ শিগগিরই ভাসানচরে রোহিঙ্গাদের সঙ্গে কার্যক্রম শুরু করবে। বাংলাদেশের বিভিন্ন এনজিও ইতোমধ্যে ওই চরে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। ইউএনএইচসিআরের সঙ্গে বাংলাদেশের এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হবে। তারপরই ভাসানচরে জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা যুক্ত হবে। তবে ঐতিহাসিক ভিন্নতার কারণে কক্সবাজার ও ভাসানচরে জাতিসংঘের ভূমিকা হবে ভিন্ন।

জাতিসংঘ প্রতিনিধি বলেন, বাংলাদেশের নিজস্ব চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের সময়ের ট্র্যাজেডি রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। গত ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের চার বছর পূর্তির দিনটিকে অনেকে গণহত্যার স্মরণ দিবস হিসাবে পালন করেছেন। রোহিঙ্গা সংগঠনগুলো ২০১৭ সালের আগস্টে সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসাবে অভিহিত করে তা স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে