রাত ৯:৪০ ; শুক্রবার ; ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকলো ঘরে সাইকেলচালককে চাপা দিয়ে

Shongrami Bangla
৬:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় যাত্রীবাহী তুহিন পরিবহন ও জিসান পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে তুহিন পরিবহনের বাসটি এক বাইসাইকেলচালককে চাপা দিয়ে সড়কের পাশে একটি ঘরে ঢুকে পড়ে। এতে সাইকেলচালক নিহত ও বাস দুটির অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

আজ রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইকেলচালক উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের নির্মল চন্দ্র হালদারের ছেলে নিক্সন চন্দ্র হালদার (৩৫)। আহতদের মধ্যে নাসিমা বেগম (৩৫), আনিসুর রহমান (৪৫), তুহিন (২৬), জাকারিয়া (৩০) ও মিলনের (২৯) নাম জানা গেছে।

প্রতক্ষদর্শীরা জানায়, নতুন শিকারপুর এলাকায় বরিশাল থেকে ভুরঘাটাগামী জিসান পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়া থেকে ছেড়ে আসা তুহিন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তুহিন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেলচালককে চাপা দিয়ে সড়কের পাশে ফাঁকা একটি ঘরে ঢুকে পড়ে। এতে সাইকেলচালকসহ দুই বাসের ১০-১৫ জন যাত্রী আহত হন। ঘরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নিক্সনকে মৃত ঘোষণা করেন।

তুহিন পরিবহনের বাসযাত্রী মো. মোস্তাফিজ সংগ্রামী বাংলাকে বলেন, মোস্তাফাপুর থেকে তুহিন পরিবহনের বাসটিতে উঠি। বাসে ২৫-৩০ জন যাত্রী ছিলেন। বাসের গতি ছিল অনেক বেশি। আমিসহ কয়েকজন যাত্রী চালককে এ ব্যাপারে সতর্ক করি। তবে চালক আমাদের কথায় কান দেননি। বাসটি বেপরোয়াভাবে চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে।

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ সংগ্রামী বাংলাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পরপরই তুহিন পরিবহনের বাসচালক ও তার সহকারী পালিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে