রাত ৯:৪৪ ; শুক্রবার ; ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

দু’গ্রুপে সংঘর্ষ

Shongrami Bangla
৪:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১

বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কালিজিরায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় কালিজিরা আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে এঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত রায়হান মুন্সি (৩৫), রাজিব মল্লিক, ট্রান্সপোর্ট ব্যবসায়ী মনির ও জুবায়েরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রায়হান মুন্সি জানান, দীর্ঘদিন ধরে ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের জিম্মি করে কালজিরায় অস্থায়ী নামে মাত্র কার্যালয় বসিয়ে চাঁদা উত্তোলন করে আসছে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন বাপ্পি ও তার সহযোগীরা। বিষয়টি নিয়ে কালিজিরায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এতে ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন হাওলাদার চাঁদা তোলার বিষয়টি নিয়ে বিরোধীতা করে চাঁদা তোলা বন্ধ রাখতে বলেন। ওয়ার্ড সভাপতির সাথে সাধারণ সম্পাদকের মনোমালিন্য হয়। সম্পাদক বাপ্পি তার পেশি শক্তি বলে চাঁদা উত্তোলন অব্যাহত রাখেন।

রবিবার সকালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন হাওলাদার ব্যবসায়ীদের কাছে চাঁদা তোলা বন্ধ রাখতে ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী রায়হান মুন্সি, রাজিব, রুবেল, পলাশসহ কয়েকজনকে কালিজিরায় গিয়ে ট্রান্সপোর্ট ব্যবসায়ীদেরকে জানিয়ে দেয়। ট্রান্সপোর্ট ব্যবসায়ী মনির সকল ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে নিষেধ করলে ওয়ার্ড সম্পাদক বাপ্পি ও তার সহযোগীরা মনিরের ওপর হামলা চালায়। এ সময় সভাপতির গ্রুপের রায়হান মুন্সি, রাজিব মল্লিকসহ অন্যান্য নেতাকর্মীদেরও কুপিয়ে জখম করে বাপ্পি, আরিফ, দোলন, যুবায়ের, শিপনসহ অজ্ঞাত ১৫ /২০ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিমে ভর্তি করে।

হামলার ঘটনায় বরিশাল কোতয়ালি মডেল থানার এস আই শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স হাসপাতালে এসে আহতদের অবস্থা সম্পর্কে জ্ঞাত হন। তিনি জানান, এখন পর্যন্ত মৌখিকভাবে উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে