রাত ১০:৪৮ ; শুক্রবার ; ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

৫দিন ধরে বঙ্গোপসাগরে ভাসছিল ১৩ জেলে

Shongrami Bangla
২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১

টলারের ইঞ্জিন বিকল হয়ে পাঁচদিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা বরগুনার পাথরঘাটার ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (৬ ডিসেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৮ নভেম্বর বরগুনার পাথরঘাটা থেকে ১৩ জন জেলে এমভি হাওলাদার নামে একটি ফিশিংবোট নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। কয়েকদিন মাছ ধরার পর গত ১ ডিসেম্বর ফিশিংবোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তখন বোটটি ছিলো মোবাইল নেটওয়ার্কের বাইরে, যে কারণে তাদের বিপদের কথা কাউকে জানাতে পারেননি।

এরপর টানা ৫দিন সাগরে ভাসার পর রোববার (৫ ডিসেম্বর) দুপুরে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জামাল নামে এক জেলে ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধার সহায়তা চান। কিন্তু জামাল তাদের সঠিক অবস্থান জানাতে পারেননি। শুধু জানিয়েছিলেন পাথরঘাটা থেকে পূর্বদিকে বঙ্গোপসাগরে আঠারো ঘণ্টা বোট চালিয়ে যাওয়ার পর তারা কয়েকদিন মাছ ধরেন, এরপর তাদের বোটটি বিকল হয়ে যায়। পাঁচদিন ধরে তারা সাগরে ভাসছিলেন।

৯৯৯ এর কলটি কনস্টেবল নাসির রিসিভ করেছিলেন। নাসির তাৎক্ষণিকভাবে বিষয়টি কোস্টগার্ড সদর দপ্তর নিয়ন্ত্রণকক্ষ, ভোলা কোস্টগার্ড, বরগুনা কোস্টগার্ড এবং মোংলা কোস্টগার্ডকে জানায়। পরে ৯৯৯ এর এসআই আল-মামুন জেলেদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে উদ্ধার তৎপরতা শুরু করেন।

কোস্টগার্ডের উদ্ধারকারী দল জেলে জামালের সঙ্গে কথা বলে তাদের অবস্থান সম্পর্কে একটি মোটামুটি ধারণা নেন। সে অনুযায়ী রোববার দুপুর দুইটার দিকে ভাসানচর কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল উদ্ধার অভিযানে রওনা দেয়। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে তখন সাগর ছিল উত্তাল, সাগরে তিন নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হচ্ছিল।

তারপরও কোস্টগার্ডের উদ্ধারকারী দল জিপিএস শনাক্তকারী যন্ত্রের সহায়তা নিয়ে প্রায় বঙ্গোপসাগরে দশ থেকে বারো নটিক্যাল মাইল তল্লাশি চালিয়ে বিকল নৌযানটিকে চিহ্নিত করে। এরপর ৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে পনেরো কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগর থেকে ১৩ জেলেসহ ফিশিংবোটটি উদ্ধার করা হয়।

উদ্ধার বোট ও জেলেদের রাত ১টার দিকে ভাসানচর কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসা হয়। বোটের মালিককে খবর দেওয়া হয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে বোটের মালিক পক্ষ উদ্ধারকারী বোট নিয়ে হাজির হলে তাদের হস্তান্তর হবে বলেও জানান পরিদর্শক আনোয়ার সাত্তার।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে