সকাল ১১:৪১ ; মঙ্গলবার ; ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত

মহানবী (সা:) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ বরিশাল বিশ্ববিদ্যালয়ে

Shongrami Bangla
৭:২৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২২

ইসলামের নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র কর্তৃক অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়কের গোল চত্বর পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী( সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় ভাবে নিন্দা জানানোর দাবী জানান।

মানববন্ধন শেষে সাধারণ শিক্ষার্থীদের মধ্য হতে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী খাজা আহমেদ বলেন, মুসলিমদের চিন্তা-চেতনায় আঘাত করা কোনভাবেই কাম্য নয়, মহানবী (সা) কে নিয়ে বিদ্রুপ করা মুসলিমরা কখনোই মেনে নিবে না। ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহিন মাহমুদ জানান, সারাবিশ্বব্যাপি মুসলমানদের প্রতিবাদী কার্যক্রম আসলে মহানবী সা এর প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশের সর্বস্তরের মানুষকে বিশ্বনবীর সম্মানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, হযরত মুহাম্মদ সা.আমাদের সর্বোচ্চ নেতা এবং আমাদের সম্মানের ও ভালোবাসার জায়গা। তাকে কটাক্ষ করে কথা বলা আমরা কোনোভাবেই সহ্য করবো না। আমরা বাংলাদেশ সরকারের প্রতি উদ্ব্যর্থ আহ্বান জানাই তারা যেন অতি শীগ্রই রাষ্টীয়ভাবে এর প্রতিবাদ জানায়। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে