ভোর ৫:০৭ ; শুক্রবার ; ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

বার্ন ইউনিট হবে বরিশালসহ ৫ বিভাগে

Shongrami Bangla
৩:৫১ অপরাহ্ণ, জুন ২০, ২০২২

সৌদি আরবের অর্থায়নে বরিশালসহ দেশের ৫টি বিভাগীয় মেডিকেল কলেজ ও হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংসদকে জানিয়েছেন। সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। একই প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বার্ন ইউনিট স্থাপন করা হবে। প্রকল্পটি ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পটি গত বছরের ৭ ডিসেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। এ ছাড়া চীন সসরকারের অর্থায়নে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিট চালু করা হবে। পাশাপাশি চতুর্থ সেক্টর কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলায় একটি ও খুলনা জেলায় একটি বার্ন ইউনিট স্থাপন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এম আবদুল লতিফের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, যেকোনো অসুস্থ ব্যক্তিকে হাসপাতাল বা ক্লিনিক অথবা চিকিৎসকদের কাছে নেওয়া । তখন ওই ব্যক্তিকে জরুরি চিকিৎসা সেবা প্রদানে অসম্মতি জ্ঞাপনের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কঠোর নির্দেশনা জারি করে চিঠি দেওয়া হয়েছে। এই বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। সরকারি দলের সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অধীনে কোনো স্থল বন্দর বেসরকারিকরণের পরিকল্পনা আপাতত সরকারের নেই। সরকারি দলের সংসদ সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলো থেকে বিআইডব্লিউটিএ তথা সরকারের বার্ষিক আয় প্রায় ১৮০ কোটি টাকা। বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজের প্রশ্নের জবাবে জাহিদ মালেক জানান, মাদকসেবীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ভবিষ্যতে পর্যায়ক্রমে সব জেলায় সরকারি হাসপাতালগুলোতে পৃথক ইউনিট চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, লাইফস্টাইল, শিক্ষা, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে