; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

পিটিয়ে জখম নারী শিক্ষকের ওপর হামলা

Shongrami Bangla
6:42 am, June 21, 2022

পটুয়াখালীর বাউফলে এক নারী স্কুল শিক্ষককে প্রকাশ্যে রাস্তায় ফেলে পিটিয়ে জখম করা হয়েছে। টেনেহেচরে তার গায়ের সালোয়ার কামিজ ছিড়ে ফেলা হয়েছে । আপত্তিকর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করা হয়েছে। এসময় তাকে রক্ষা করতে এসে অপর এক স্কুল শিক্ষক হামলার শিকার হয়েছেন। এর মধ্যে নারী শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার (২১জুন) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শিক্ষককে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসমা খাতুন (৩৫) নামের এক স্কুল শিক্ষক ঘটনার দিন সোমবার সন্ধ্যার দিকে তার কর্মস্থল বালিয়া চাঁদপাল সরকারী প্রাইমারী স্কুল থেকে একটি অটো গাড়িযোগে বাড়ির উদ্দেশে রওনা হয়ে মিল আদাবাড়ীয়া ইউপির মিলঘর এলাকায় পৌঁছলে স্থানীয় হাসান নামের এক অটো গাড়ির ড্রাইভার আসমা খাতুনকে বহনকারী গাড়িটির গতিরোধ করেন এবং তাকে গাড়ি থেকে নেমে যেতে বলেন। এসময় আসমা খাতুন কারণ জানতে চাইলে, হাচান তাকে গাড়ি থেকে টানাহেচরা করে নামানোর চেষ্টা করেন। কিন্তু তিনি গাড়ি থেকে নামতে না চাইলে হাসানসহ আরও ৪-৫জন সহযোগি এসে তাকে গাড়ি থেকে টেনেহেচরে নামিয়ে কিল ঘুষি মারতে থাকেন। এসময় ডাক-চিৎকার শুনে ফাহাদ নামের অপর এক শিক্ষক এগিয়ে আসলে তাকেসহ ওই নারী শিক্ষককে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করেন। এক পর্যায়ে হামলকারীরা শিক্ষক আসমা খাতুনের পরনের সালোয়ার কামিজ টেনেহিচড়ে ছিড়ে ফেলে এবং তার আপত্তিক স্থানসমূহে হাত দিয়ে যৌন হয়রানি করেন। পরে স্থানীয় লোকজন এসে আহত ওই দুই শিক্ষককে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। এরমধ্যে আসমা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইফস্টাইল, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে