বিকাল ৪:৫৩ ; শনিবার ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ

৩০ কেজির কাতলা বড়শিতে ধরা পড়ল দিঘিতে দুর্গাসাগর

Shongrami Bangla
৫:৩৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২২

বরিশালের বাবুগঞ্জের দুর্গাসাগর দিঘিতে বড়শিতে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি কাতলা। এছাড়া ২০ কেজি ওজনের একটি পাঙাশ ও ১০ কেজি ওজনের একটি বিগহেডসহ বেশ কয়েকটি বড় সাইজের মাছ ধরা পড়েছে। বুধবার (২২ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশালের নবগ্রাম রোড (চৌমাথা) এলাকার শৌখিন মৎস্য শিকারি রাজিব আহম্মেদ, রাজু, আজিজ আহম্মেদ, বাপ্পি চৌধুরী ও শিপলু খানের বড়শিতে এসব মাছ ধরা পড়ে।

রাজিব আহম্মেদ ও রাজু জানান, শখেরবশে বিভিন্ন স্থানে টিকিট কিনে বড়শি দিয়ে মাছ ধরি। বুধবার সকালে দুদিনের জন্য পাঁচ হাজার টাকা দিয়ে টিকিট কিনে দুর্গাসাগর দিঘিতে বড়শি ফেলেন। সাড়ে সকাল ৮টার দিকে বড়শিতে হ্যাঁচকা টান পড়ে। এর ছিপ তুলে দেখেন ২০ কেজি ওজনের একটি পাঙাশ। দেড় ঘণ্টা পর তাদের বড়শিতে ১২ কেজি ওজনের একটি কাতলা ধরা পড়ে। এরপর কয়েক দফায় বড়শি ফেললেও কোনো মাছ বড়শিতে ধরা পড়েনি। বিকেল ৪টার দিকে তাদের বড়শিতে ৩০ কেজির একটি কাতলা ধরা পড়ে। রাজিব আহম্মেদ সংগ্রামী বাংলাকে বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে আরেকটি ১০ কেজি ওজনের বিগহেড মাছ ধরা পড়ে। বুধবার রাত ৮টা পর্যন্ত বড় কাতলা, ২০ কেজি ওজনের পাঙাশ, ১২ কেজি ওজনের আরেকটি কাতলা, ১০ কেজি ওজনের বিগহেড ছাড়াও ৩-৪ কেজি ওজনের আরও ৮টি রুই-কাতলা ধরা পড়ে। মৎস্য অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের কর্মকর্তা বিমল চন্দ্র দাস সংগ্রামী বাংলাকে বলেন, দুর্গাসাগর দিঘির মাছের আলাদা খ্যাতি রয়েছে। দিঘির মাছ খুবই সুস্বাদু হয় বলে শুনেছি। বড় কোনো মাছ হলে তো কথাই নেই। সেখানে টিকিট কেটে শৌখিন শিকারিরা বড়শি দিয়ে মাছ ধরেন। বড়শিতে ধরা পড়া মাছ বাজারে ওঠে না।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে