দুপুর ১২:৪৮ ; মঙ্গলবার ; ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

হত্যার উদ্দেশ্যে বৃদ্ধ দম্পতির’র উপর সন্ত্রাসীদের হামলা!

Shongrami Bangla
৫:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধ দম্পতি’কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে কতিপয় সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। মাথায় একাধিক দায়ের কোপে অতিরিক্ত রক্তখরনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শেবাচিম হাসপাতালে।অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল রাতে নলছিটি থানার, মোল্লার হাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বৈশাখীয়া গ্রামের স্থায়ী বাসিন্দা মৃত দলিল উদ্দিন হাওলাদারের ছেলে আঃজব্বার হাওলাদার (৯৫) ও তার স্ত্রী রাশিদা বেগম(৬৫) কে সংঘবদ্ধভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে মৃত কাদের হাং এর ৫ ছেলে ও দুই মেয়ে।গুরুতর রক্তাক্ত অবস্থায় তাদের রাত সাড়ে ৮ টায় শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শেবাচিম সূত্রে জানা গেছে, বৃদ্ধ আঃজব্বার হাওলাদার ও তার স্ত্রী রাশিদা বেগমের মাথায় একাধিক কোপ ও চোখে, হাতে এবং পিঠে রামদার কোপের আঘাতে অচেতন অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছে । গুরুতর আহত বৃদ্ধ দম্পতির ছেলে মোঃরুবেল হাওলাদার জানান, তিনি ঢাকায় ছিলেন তার পিতা মাতার উপর হামলার খবর শুনে ছুটে এসেছেন। এ বিষয়ে তিনি নলছিটি থানায় হামলার বিষয়টি অবহিত করলে আগে দ্রুত চিকিৎসা নেবার জন্য বলা হয়। তিনি আরো জানান, তার আপন চাচা মৃতঃকাদের হাং এর ৫ ছেলেরা মিলে দীর্ঘদিন যাবত তাদের জমি জবর দখল করে ভোগ করে আসছে।চাচাতো ভাইদের মধ্যে কয়েকজন মাদক ব্যবসা করে অল্প সময়ে বিত্তশালী হওয়ায় থানা পুলিশ ম্যানেজ করে স্থানীয় কতিপয় নেতাদের ক্ষমতার দাপট দেখিয়ে জবর দখল করে আসছে বলেও অভিযোগ করে বলেন। গতকালকেও তার চাচাতো ভাইয়েরা তাদের বসতভিটার সিমানায় জবরদখল করতে আসলে তার পিতা বাধা দেয়াতে সংঘবদ্ধ হয়ে ৫ভাই দুই বোন দেশীয় ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্য এলোপাথাড়ি কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।পরে প্রতিবেশী সহ আত্মীয় স্বজনরা তাদের দ্রুত শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে বলে জানান।এদিকে হামলাকারী মৃত আঃকাদের হাং এর স্ত্রী ও ৫ছেলে হানিফ হাং,রহমান,আলাউদ্দীন হাং,দুলাল হাং, আল-আমিন হাওলাদার আত্মগোপনে চলে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হামলার ঘটনায় যাতে কোন মামলা করা না হয় তার জন্য নানান ভাবে হুমকি ধামকি দিচ্ছে স্থানীয় চৌকিদার কেতাব আলী বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।এ বিষয়ে গুরুতর আহত বৃদ্ধ দম্পতির ছেলে মোঃ রুবলে হাওলাদার বলেন তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন৷ থানায় অবিহিত করা হয়েছে। তার বাবা মায়ের অবস্থা আশংকা জনক হওয়ার ফলে তাদের চিকিৎসার জন্য মামলা দিতে বিলম্ব হচ্ছে।তবে তিনি এর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবী জানান। এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, তারা এ বিষয়ে কোন অভিযোগ পাননি,তবে অভিযোগ পাওয়া আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে