রাত ১২:৩৬ ; শনিবার ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে   গৌরনদী উপজেলার টরকী বন্দরে নকল অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ

৬৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড বরিশালে

Shongrami Bangla
৭:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২

বরিশালে শনিবার দিবাগত রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে মাঝারি ও হালকা বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে এই অঞ্চলের নদ-নদীতে স্বাভাবিক উচ্চতার চেয়ে বেশি জোয়ার হচ্ছে। এ কারণে বরিশাল নগর ও বিভাগের সব কটি জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। বৃষ্টির পানিতে বরিশাল নগরের রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বরিশাল পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বরিশালের কীর্তনখোলা, বরগুনার বিষখালী, পায়রা, পিরোজপুরের বলেশ্বর, ভোলার তেঁতুলিয়া, মেঘনা এসব নদ-নদীতে বিপৎসীমার ওপর দিয়ে জোয়ার প্রবাহিত হচ্ছে। ফলে এসব নদ-নদীর তীরবর্তী এলাকাগুলোর চর ও নিচু এলাকায় জোয়ারের পানি ঢুকে পড়েছে। শনিবার রাত থেকেই কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ২ সেন্টমিটার ওপরে, ঝালকাঠীর বিষখালী নদীর পানি ২ সেন্টিমিটার, ভোলা খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার, দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার, তজুমদ্দিনের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর/পায়রা নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টমিটার, বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর পানি বিপৎসীমার ৫৩ সেন্টমিটার, পিরোজপুরের বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টমিটার ও উমেদপুরের কঁচা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বরগুনা সদরের ওপর দিয়ে প্রবাহিত বিষখালী নদীর পানি এখনো বিপৎসীমার নিচে অবস্থান করছে। রোববারও তা অব্যাহত থাকে।

শনিবার বিকেলে কীতর্নখোলা নদীর অস্বাভাবিক জোয়ারে বরিশাল সদরের দপদপিয়া, চরবাড়িয়া, কাউয়ার চর কালিজিরা, চরমোনাই ইউনিয়নের চর হোগলা, পশুরিকাঠি, গিলাতলী এবং নগরের রসুলপুর, পলাশপুর, আমানতগঞ্জ; জেলার মেহেন্দীগঞ্জ, হিজলা, মুলাদি উপজেলার অনেক এলাকা পানিতে প্লাবিত হয়েছে। রোববার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বরিশালে ৬৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নগরের সদর রোড, বগুড়া রোড, পলিটেকনিক সড়ক, ব্রাউন কম্পাউন্ড, এম এ জলিল রোডসহ বিভিন্ন সড়কে জলাবন্ধতার সৃষ্টি হয়েছে। ফলে নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন। রোববার দিনভর বৈরী আবহাওয়ার কারনে নগরে লোকজনের বাইরে চলাচল কম ছিল। অফিসমুখী ও জরুরি কাজ ছাড়া অধিকাংশ মানুষই ছিলেন ঘরবন্দী।  বরিশাল আবহাওয়া বিভাগ বলছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিন্মচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে আজ রোববারও ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের  ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৭২ ঘন্টা  বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে। আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাসুদ রানা বলেন, পূর্ণিমা ও বায়ুচাপের পার্থক্যের আধিক্যের প্রভাবে উপক‚লীয় জেলাসমূহের দূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিন্মাঞ্চল স্বাভাবিক জোয়ারের পানিতে প্রাবিত হতে পারে। এ জন্য উপক‚লৈ এবং সাগরে মাছ ধরা ট্রলার ও নৌকাগুরোকে নিরাপদে অবস্থান নিতে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে