রাত ১২:২৪ ; শনিবার ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে   গৌরনদী উপজেলার টরকী বন্দরে নকল অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ

রেলসংযোগের কাজ শেষ পর্যায়ে পদ্মা সেতুর।

Shongrami Bangla
৫:৩৯ অপরাহ্ণ, মে ৪, ২০২১

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সঙ্গে রেলপথের সংযোগ ঘটানোর জন্য ভায়াডাক্ট (উড়ালপথ) স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ মঙ্গলবার সর্বশেষ গার্ডার বসানো হয়েছে। জাজিরা প্রান্তেও একইভাবে সংযোগ ঘটানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে।আজ সকালে মাওয়ায় রেলপথমন্ত্রী নূরুল ইসলাম এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কার্যক্রম পরিদর্শন করেন। পরে তাঁরা জাজিরা প্রান্তেও রেলসংযোগের কাজ পরিদর্শন করেন। এ সময় রেলমন্ত্রী বলেন, আগামী বছর যখন পদ্মা সেতু চালু হবে, একই দিনে এর ওপর দিয়ে মাওয়া থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ট্রেন চলবে। তিনি জানান, চলমান লকডাউনের মধ্যেও প্রকল্পের নিজস্ব ব্যবস্থাপনায় কার্যক্রম চলমান আছে। মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সঙ্গে সংযোগ স্থাপিত হয়েছে। এপ্রিলে মাওয়া থেকে ভাঙা অংশের কাজ সম্পন্ন হয়েছে ৬৬ শতাংশ।রেলপথমন্ত্রী আরও বলেন, ‘মাওয়া, ভাঙ্গা, শিবচর ও জাজিরায় স্টেশন নির্মাণের কাজ চলছে। এর মধ্যে ভাঙ্গা জংশন স্টেশন হবে এবং রেললাইনের মাধ্যমে চারটি গন্তব্য সংযুক্ত করা হবে। বিদ্যমান পরিকল্পনায় কিছু পরিবর্তন এনে আমরা একে একটি আইকনিক স্টেশনে পরিণত করব।’ তিনি বলেন, বৈশ্বিক মহামারি সত্ত্বেও কাজের গতি নিয়ে তিনি সন্তুষ্ট।পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট। এর ভেতর দিয়ে যাবে ট্রেন। ওপরে চলবে যানবাহন। পদ্মা সেতু প্রকল্পের অধীনে যান চলাচল ও ট্রেনের লাইন নির্মাণ হচ্ছে। আর দুই পারের সঙ্গে রেলসংযোগ করছে রেলপথ মন্ত্রণালয়। ঢাকা থেকে কেরানীগঞ্জ ও পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণে প্রকল্প নেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে পদ্মা সেতু রেল লিংক প্রকল্প। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৪১ দশমিক ৫৯ শতাংশ। রেলওয়ে কর্তৃপক্ষ ভাঙ্গা থেকে মাওয়া অংশ আগে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে।রেলওয়ে সূত্র জানায়, এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে দুই দফা ব্যয় বেড়েছে। বাড়তি ব্যয়ের অভিযোগ প্রকল্পের শুরু থেকেই। এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে চীনের সঙ্গে জিটুজি ভিত্তিতে। ঠিকাদার হিসেবে কাজ করছে চীনের চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি)। ২০১৬ সালে চুক্তি হলেও কাজ শুরু হয় ২০১৯ সালের দিকে। এ জন্য পদ্মা সেতু দিয়ে একই দিনে যানবাহন ও ট্রেন চলাচল শুরুর বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ২০২৪ সালে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। তবে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা আছে। পুনরায় ব্যয়ও বাড়তে পারে। কারণ, কদিন পরপরই প্রকল্পের নানা অঙ্গ যুক্ত হচ্ছে, পরিবর্তন করতে হচ্ছে নকশায়।প্রকল্প এলাকা পরিদর্শনকালে রেলপথমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলের মহাপরিচালক ডি এন মজুমদার, প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দীন এ চৌধুরী প্রমুখ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
দেশজুড়ে, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে