রাত ১১:০২ ; শুক্রবার ; ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে   গৌরনদী উপজেলার টরকী বন্দরে নকল অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ

র‌্যাবের নজরদারি বৃদ্ধি বিএনপির সমাবেশ ঘিরে

Shongrami Bangla
২:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ ঘিরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র‌্যাব। জনসাধারণ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করেছে সংস্থাটি।বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব ফোর্সেস। যেকোন ধরণের বিশৃঙ্খলা, নাশকতা রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, জনগণ ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব নিয়মিত টহল কার্যক্রম জোরদার করেছে। এছাড়াও যেকোনো ধরণের হামলা ও নাশকতারোধে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, স্থান ও প্রবেশ পথসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যাবের চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলমান রেখেছে।এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১০ ডিসেম্বরকে ঘিরে বিভিন্ন দুস্কৃতিকারী ও সুযোগ সন্ধানীদের বিশৃঙ্খলা ও নাশকতার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির তৎপরতারোধে দেশব্যাপী র‌্যাবের সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম চলমান রয়েছে।তিনি বলেন, অনলাইনে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর মাধ্যমে সাধারাণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টাও প্রতিহত করতে র‌্যাব কাজ করছে। যেকোন উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব স্পেশাল ফোর্স টিম, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট ও র‌্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে