রাত ১০:৪০ ; শুক্রবার ; ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

হাসপাতালের কর্মচারী বরখাস্ত নার্সিং শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা

Shongrami Bangla
১১:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩

নাসিং কলেজের শিক্ষার্থীর শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন হাসপাতালের পরিচালক।
সোমবার দুপুরে হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এর সামনে ছাত্রীকে শ্লীলতাহানির পর বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন করা হয় বলে পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানিয়েছেন।বরখাস্তকৃত কর্মচারী ইফাদ সেরনিয়াবাত হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মচারী (আউটসোর্সিং) হিসেবে মেডিসিন ওয়ার্ডের বহি:বিভাগের চিকিৎসক তিলোত্তমা শারমিনের এ্যাটেনডেন্ট পদে কর্মরত ছিলো।

পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের চতুর্থ শ্রেনীর এক কর্মচারী নার্সিং ছাত্রীর সাথে অশোভন আচরণ করেছে বলে একটি লিখিত অভিযোগ এসেছে। তখন নার্সিং শিক্ষার্থীদেরসহ সংশ্লিষ্ট সকলকে ডেকে এনে দোষী সাব্যস্ত করে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কালকের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, তদন্ত কমিটির প্রধান হচ্ছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন। সদস্য সচিব হলেন হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. মানবেন্দ্র সরকার ও সদস্য সিনিয়র ষ্টোর অফিসার ডা. নুরুন্নবী তুহিন।
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা জানায়, বরিশাল নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তার সকালে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসকের কাছে যান। চিকিৎসকের এ্যাটেনডেন্ট চতুর্থ শ্রেনীর কর্মচারী ইফাদ সেরনিয়াবাত ওই ছাত্রীর সাথে খারাপ আচরণ করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই ছাত্রীর আইডি কার্ডের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় এবং দেখে নেয়ার হুমকি দেয়। এই ঘটনার বিচার দাবীতে সাধারন শিক্ষার্থীরা মেডিকেল কলেজ হাপাতালের জরুরী বিভাগের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করে।
সুমাইয়া আক্তার বলেন, চিকিৎসা নিতে মেডিসিন বিভাগে গেলে সেখানে থাকা চতুর্থ শ্রেণীর কর্মচারী ইফাত সেরনিয়াবাত খারাপ আচরণ করে এবং গায়ে হাত দেয়। এ ছাড়াও ওই ব্যক্তি আমার আইডি কার্ডের ছবি তুলে সোস্যাল মিডিয়ায় পোষ্ট করে। এমনকি এই ঘটনার পরে আমি ক্যান্টিনের সামনে দিয়ে আসার সময় বাজে মন্তব্য করে।

 

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে