সকাল ১১:৫৯ ; মঙ্গলবার ; ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

বিএনপির ঘোমটা পরা বহু প্রার্থী আসবে সিটনির্বাচনে ”ওবায়দুল কাদের”

Shongrami Bangla
৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

আসন্ন পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বহু ‘ঘোমটা পরা’ প্রার্থী আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) বলেছে নির্বাচনে আসবে না। তারা প্রকাশ্যে নির্বাচনে আসে না। সিটি করপোরেশন নির্বাচনে তারা ঘোমটা পরে আসতে পারে। উকিল আব্দুস সাত্তার একজন নয়, এখন অনেক আছে। উকিল আব্দুস সাত্তারের অভাব নেই, তলে তলে কতজন যোগাযোগ করছে, অপেক্ষা করুন। বিএনপির ভোটের বাজার খারাপ। নির্বাচন কমিশন আমাদের জিজ্ঞেস করে সিটি করপোরেশনের ভোটের তারিখ ঠিক করেনি। সিটি করপোরেশনগুলোর মেয়াদ পার হয়ে গেছে। তাই নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে তারিখ ঠিক করেছে। যথা সময়ে নির্বাচন করতে বিএনপির মাথা ব্যথা কেন? কি অসুবিধা যথা সময়ে নির্বাচন হলে?

তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে এসে লাভ কি তারা জানে। এখন হেরে গেলে এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। জাতীয় নির্বাচনে হার অভিসম্ভাবী। সে কারণে এই নির্বাচনে তাদের ভয়। আজকে আমাদের দেশের রাজনীতিতে নতুন খেলা শুরু হয়েছে। এই খেলা চক্রান্তের খেলা, এই খেলা ষড়যন্ত্রের খেলা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে। বিএনপি জানে, আগামী নির্বাচনে শেখ হাসিনার জয় অনিবার্য। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশ্যে তিনি বলেন, মনের জোর কমে গেছে; গলার জোর বাড়ছে। এখন প্রতিনিয়ত অদ্ভুত অদ্ভুত কথা বার্তা বলছে। কখনো মনে হয়, ফখরুলের কথা শুনে বেপরোয়া গাড়ি চালকের মতো, ফখরুল বেপরোয়া চালক। ফখরুল যেভাবে পদযাত্রা করে পদ হারিয়ে যেভাবে চলছে, তাতে যেকোনো দুর্ঘটনা ঘটে যাবে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, কানাডার আদালত রায় দিয়েছে তারা সন্ত্রাসী দল। আর বিএনপি বলে সন্ত্রাসী দল আওয়ামী লীগ। এখন সন্ত্রাস করবে, এজন্য আওয়ামী লীগকে সন্ত্রাস বলে শুরু করেছে। সন্ত্রাস তারা করবে, তার প্রস্তুতি নিচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য দেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে