ভোর ৫:৪৬ ; শুক্রবার ; ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

সরকারি গ্রন্থাগারে পাঠক নেই বরিশাল বিভাগীয়

Shongrami Bangla
১১:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৩

সবার মাঝে জ্ঞান বিতরণের জন্য চারতলা বিশিষ্ট বিশাল ভবনে হাজারো বই নিয়ে বহু বছর আগে গড়ে তোলা হয়েছে বরিশাল বিভাগীয় সরকারি গ্রন্থাগার । এর আয়তন প্রায় ছয় হাজার বর্গফুট। বিভিন্ন রকমের বই, চেয়ার টেবিল, পড়ার পরিবেশ সবই আছে। শুধু পাঠক নেই। দু’চারজন যারাও যান, তারা বিনা পয়সায় কয়েকটি পত্রিকার হেডলাইনে চোখ বুলিয়েই চলে আসেন। বইয়ের প্রতি আগ্রহ নেই তাদের।

লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ কক্ষগুলোতে ৮৭ হাজার বই এবং জাতীয় ও আঞ্চলিক মিলিয়ে ১৫টিরও বেশি পত্রিকা ও রয়েছে। এছাড়াও গবেষণার জন্য চতুর্থ তলায় রয়েছে আলাদা ব্যবস্থা। কিন্তু বই সাজানো থাকলেও পাঠকদের তেমন পদচারণা নেই এখানে। স্বাক্ষরখাতা থেকে জানা গেছে, পুরো লাইব্রেরির তিনটি পাঠকক্ষ মিলিয়ে দৈনিক পাঠকের সংখ্যা মাত্র ১৫০ জন। পাঠকরা বলছেন, স্মার্ট মোবাইল ফোনে সময় ব্যয় হচ্ছে বেশি। তাছাড়া এখন সবাই চাকরির জন্য বিভিন্ন গাইড জাতীয় বই বেশি পড়া হচ্ছে। একই সাথে লাইব্রেরি খোলা থাকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ সময়ে সবারই কমবেশি ব্যস্ততা থাকে। এছাড়া শুক্র-শনিবার লাইব্রেরি থাকে বন্ধ। ফলে ইচ্ছা থাকলেও অনেকে এখানে আসতে পারেন না।

এই লাইব্রেরিতে শিশু কর্নারে আকর্ষনীয় নানারকম টয়ব্রিকস, গোছানো পাঠকক্ষ আর শিশু-কিশোরদের উপযোগী ১৫ হাজারেরও বেশি বই রয়েছে। শুধু পাঠক নেই। বিকেলে কিছুলোক আসলেও বেশিক্ষণ থাকে না। লাইব্রেরিতে গিয়ে দুজন শিশুর সঙ্গে দেখা পাওয়া যায়। তারা জানায় প্রতিদিন স্কুলের পড়াশোনার চাপে লাইব্রেরিতে আসার সময় হয় না।

লাইব্রেরির উপপরিচালক ড. মোহাম্মদ আহসানুল্লাহ্ জানান, সংস্কৃতি পরিষদের এই বিভাগটি সবসময়ই থাকে অবহেলিত। আগ্রহ থাকলেও যথেষ্ট কর্মীর অভাবে সেবা দিতে পারেন না তারা। তবে পাঠকদের লাইব্রেরীমুখী করতে বিভিন্ন বিদ্যালয়কে চিঠি দেয়া হয়েছে। একই সাথে এ বিষয়ে সচেতনতা বাড়াতে আরো বিভিন্ন উদ্যোগ নেয়ার কথাও জানান উপ-পরিচালক।

 

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিক্ষা, শিরোনাম

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে