রাত ১১:৫৮ ; শুক্রবার ; ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে   গৌরনদী উপজেলার টরকী বন্দরে নকল অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ

রোটারিয়ানদের মানবিক মানুষ হতে হবে -বরিশালে রোটারী গভর্নর

Shongrami Bangla
৮:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩

কবিতা পাঠ, আবৃত্তি ও জাতীয় সংগীত পরিবেশন দিয়ে শুরু হয়েছিলো রোটারী ক্লাব বাংলাদেশের বরিশাল বিভাগীয় জয়েন্ট ক্লাব এসেম্বলির সমাপনী পর্ব। ৬ অক্টোবর শুক্রবার দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটেছিলো রাতে বরিশাল ক্লাব মিলনায়তনে। বরিশাল, ভোলা ও পটুয়াখালী অঞ্চলের রোটারিয়ানদের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন রোটারী বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট গভর্নর (ডিজি) আশরাফুজ্জামান নান্নু। সাথে ছিলেন তার সহধর্মিণী ফাস্ট লেডি ফারহানা পারভীন জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান মাহমুদুল হক খান মামুন, রোটারী ক্লাব অব বরিশালের প্রেসিডেন্ট ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। এরপর একে একে বক্তব্য নিয়ে আসেন তিনবারের প্রেসিডেন্ট হাসনাইন চৌধুরী, আবদুল হালিম ভুইয়া, হান্নান মল্লিক, মাহতাব উদ্দিন আল মাহমুদ, জুয়েল শাহ কবির শাহীন, কাজী আল মামুন, রেজিন উল কবির, রোটারিয়ান আতিকুর রহমান, পটুয়াখালীর অধ্যাপক শিরিন সহ অনেকে। সিনিয়র রোটারিয়ান মোঃ আফতাব হোসেন এর সভাপতিত্বে রেজিষ্ট্রেশন দায়িত্ব পালন করেন দেবদ্বিজ চাটার্জি বাপ্পা। তিনি জানান, দিনব্যাপী আমাদের এই আয়োজনে বরিশাল বিভাগের প্রায় শতজন রোটারিয়ান উপস্থিত ছিলেন। এতে সকাল থেকে বিভাগের ১১ টি ক্লাব পরিদর্শন করেন ডিজি। সবশেষে সবাইকে নিয়ে এই জয়েন্ট ক্লাব এসেম্বলিতে মিলিত হন গভর্নর আশরাফুজ্জামান নান্নু। উল্লেখ্য, রোটারি ইন্টারন্যাশনাল সব পেশার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী একটি সেবামূলক মানবিক সংগঠন। উচ্চস্তরের মানদ-, সমাজ সেবা ও আন্তর্জাতিক বোঝাপড়ায় এ সংগঠনের ভূমিকা অপরিসীম। শিকাগোর মার্কিন অ্যাটর্নি পল পি. হ্যারিস ১৯০৫ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন যা বিশ্বের অন্যতম প্রাচীন সেবাধর্মী প্রতিষ্ঠানরূপে স্বীকৃত। প্রাতিষ্ঠানিক ভিত্তি, ব্যবসায় ও পেশাদারী পর্যায়ে উচ্চ নৈতিক মূল্যবোধ গঠন এবং বিশ্বব্যাপী ফেলোশীপ প্রদানের মহান ব্রত নিয়ে আদর্শ সেবাপ্রদানকল্পে এ সংগঠনটি গঠন করেন তিনি। প্রতিষ্ঠাকালীন সময়েই এ সংগঠনের সদস্যপদের জন্য সীমারেখা নির্দিষ্ট করে যান। একবিংশ শতকের শুরুতে বিশ্বের দুই শতাধিক দেশ ও ভৌগোলিক এলাকায় ১.২২ মিলিয়নেরও অধিক সদস্য রয়েছে। সবশেষে প্রধান অতিথি আশরাফুজ্জামান নান্নু তার বক্তব্যে প্রত্যেক রোটারিয়ানকে হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণের আহবান জানান। এই প্রজেক্টে সকল রোটারিয়ানদের সহযোগিতার হাত প্রসারিত করার অনুরোধ জানান। এছাড়া দেশে বজ্রপাতে নিহতের সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে সারা দেশে এক লক্ষ তাল গাছের চারা রোপনের ঘোষনা দেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, সাহিত্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে