রাত ৯:১৩ ; শনিবার ; ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

ব্যানার পোস্টার মুক্ত পরিচ্ছন্ন নগরী, কথা রাখলেন মেয়র

Shongrami Bangla
৪:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩

কথা রেখেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। নৌকার মাঝি জাহিদ ফারুক এর শুভেচ্ছা আয়োজন শেষ হওয়া মাত্রই নগরীর সব ব্যানার পোস্টার ও তোরণ খুলে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। নির্দেশনা অনুযায়ী কাজও শুরু করে দিয়েছে সিটি করপোরেশনের কর্মচারীরা।
শনিবার দুপুরের পরপরই এই ব্যানার পোস্টার ও তোরণ খুলে ফেলার কাজ শুরু হয় নগরীতে। সরেজমিনে নগরভবন এলাকার কালেক্টর পুকুর ও বিবির পুকুর পাড়ের সব বিলবোর্ড ও ব্যানার পোস্টার সরিয়ে ফেলে তা পরিচ্ছন্ন করতে দেখা গেছে। এতে খুশি নগরবাসী। সাংস্কৃতিক জন মুকুল দাস, তপংকর চক্রবর্তী, শুভংকর চক্রবর্তী সহ সকলেই মেয়র এর এই উদ্যোগের প্রশংসা করলেন। বরিশাল সাহিত্য সংসদ বসাস এর প্রধান উপদেষ্টা সাংবাদিক ও সাহিত্যিক অরূপ তালুকদার বললেন, আজই ঢাকা থেকে এসেছি। বিকেলে হাঁটতে হাঁটতে এই বিবির পুকুর পাড়ে এলাম। খুবই ভালো লাগছে এই মুহূর্তে।

অরূপ তালুকদার আরো বলেন, এরকম ৫৮ বর্গকিলোমিটার সিটি করপোরেশন এলাকার সব অপ্রয়োজনীয় বিলবোর্ড গুলো সরিয়ে দিতে হবে। একইসাথে নগরীর স্কুল কলেজের গেটে কোনো রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যানার পোস্টার না ঝুলানো নির্দেশনা দিলে চমৎকার কাজ করা হবে বলে জানান তিনি।
প্রায় একইকথা বলেন বসাস সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীরপ্রতীক। তিনি বলেন, জেলা স্কুলের সামনে সড়কের ব্যানার পোস্টার ও তোরণ খুলতে দেখেছি। বড় বড় বিলবোর্ড গুলোও খুলে নেয়া হচ্ছে। এটা খুব সম্ভব নির্বাচন কমিশনের নির্দেশে হচ্ছে। তবে নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সিটি করপোরেশনের। মেয়র খোকন সেরনিয়াবাত আমাদের শেষ ভরসা। আশাকরি তিনি দ্রুত নগরীর ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করবেন।
ইতিমধ্যেই মহাসড়কের রূপাতলী ও কাশিপুর অংশের সব তোরণ খুলে ফেলা হয়েছে বলে জানালেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, গত ১৪ নভেম্বর মেয়র খোকন সেরনিয়াবাত দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরী পরিচ্ছন্ন করতে কঠিন নির্দেশনা দিয়েছেন তিনি। তবে বিলবোর্ড ও ব্যানার তোরণ খুলে ফেলার নির্দেশ নির্বাচন কমিশন থেকে এসেছে। যদিও আমাদের পরিচ্ছন্নতার ধারাবাহিকতায় আগামী দু একমাসের মধ্যেই নগরীর ড্রেনেজ ব্যবস্থাসহ সবকিছু সুন্দর হবে ইনশাআল্লাহ। আমাদের মেয়র বরিশালের সাধারণ মানুষের বন্ধু। তাদের সমস্যাকেই আগে গুরুত্ব দিচ্ছেন বলে জানান মাসুমা আক্তার।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে