বিকাল ৪:৫৫ ; শনিবার ; ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ

দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমি পুলিশ কমিশনারঃ বিএমপি কমিশনার।

Shongrami Bangla
১১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই উপলক্ষে বেলা ১১ঃ৩০ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন,
পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়।
বক্তব্যের শুরুতেই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোন ও ৭৫ এর ১৫ ই আগস্ট জাতির পিতার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্য, ২৫ মার্চ কাল রাত্রে রাজার বাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা বীর পুলিশ মুক্তিযোদ্ধা সহ সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এসময় তিনি আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনারা আমাদের গর্ব। আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছেন বলেই আজ আমরা স্বাধীনতা পেয়েছি। আপনাদের জন্যই আজ আমি স্বাধীন দেশের পুলিশ কমিশনার।
এ সময় আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ বিভিন্ন স্মৃতিচারণ করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা উপহার তুলে দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ শওকত আলী, রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম, জেলা প্রশাসক বরিশাল জনাব শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা (এসপি) অবঃ জনাব মোঃ মাহাবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম, বিপিএম, বীর মুক্তিযোদ্ধাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে