; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  প্রশাসনের মামলার আশ্বাসে ফিরলেন সাংবাদিকরা,সাংবাদিকদের ওপর হামলা   পরিদর্শনে বিমানমন্ত্রী ট্রলি বাড়ানোর নির্দেশ শাহজালাল বিমানবন্দর   কেউ কেউ গুজব রটাচ্ছে দেশকে অস্থিতিশীল করতে:প্রধানমন্ত্রী   দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী

নৌকা মার্কায় ভোট দিন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাহিদ ফারুক

Shongrami Bangla
9:12 am, December 28, 2023

বরিশাল-৫ আসনের নৌকা মার্কার প্রার্থী কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম বলেছেন, বাংলাদেশের মেরুদন্ড হলো শ্রমিক। যে দেশের শ্রমিকরা বেশি সংগঠিত সেই দেশ দ্রুত উন্নত হতে পারে। বাংলাদেশের উন্নয়নের পেছনে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে সোনার বাংলা করার। কিন্তু তিনি তা বাস্তবায়ন করে যেতে পারেননি। তবে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। দেশ আজ উন্নয়নশীল দেশ হয়েছে। স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশ সম্মৃদ্ধশালী হবে। বুধবার অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল জেলা মহিলা শ্রমিকলীগের উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ পরিচালিত হচ্ছে নারী নেতৃত্বের মাধ্যমে। নারীরা আজ বড় বড় জায়গা দখল করে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। নারীরা আজ সিভিল সোসাইটি, প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীতে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। নারীরা আন্তরিকতার সাথে কাজ করে, পুরুষরা তা করেননা। আমরা বরিশালের মানুষ সব সময় অবহেলিত ছিলাম। এখান থেকে মুমূর্ষ একজন রোগীকে ঢাকায় নেওয়ার পথে ফেরিঘাটেই মৃত্যুবরণ করতো।

এখন আর সেই অবস্থা নেই। এ অঞ্চলের কথা ভেবে প্রধানমন্ত্রী পদ্মার উপর সেতু করেছেন। আজ আর সেই দুর্ভোগ নেই। এখন বরিশালের মানুষ ৩ ঘন্টায় ঢাকা যাচ্ছে। এখানে পায়রা বন্দর হয়েছে। ভোলার গ্যাস বরিশাল এনে শিল্প কারখানা গড়ে তোলা হবে। সেইসব কারখানায় বরিশালের বেকার ছেলে মেয়েরা চাকরি করবে। যেই প্রধানমন্ত্রী আমাদের জন্য এতো কিছু করছেন তার জন্যও কিছু করা উচিৎ। নৌকায় ভোট দিয়ে তাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। তবেই এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তাকে প্রধানমন্ত্রী করতে হলে বরিশাল-৫ আসনে নৌকাকে বিজয়ী করতে হবে। আমি ৫ বছর এ আসনের সংসদ সদস্য ছিলাম। এই সময়ে টিআর, কাবিখা, টিউবওয়েলসহ কোন উন্নয়ন কাজ থেকে টাকা গ্রহণ করিনি। স্বচ্ছতা ও সততার সাথে কাজ করেছি। এ ধারাকে অব্যাহত রাখতে হলে আবারো নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি মেহেরুন নেছা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সহধর্মিণী লুনা আব্দুল্লাহ্্। সংগঠনটির জেলা সাধারন সম্পাদক ফারজানা বিনতে ওহাব এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট লস্কর নুরুল হক, জেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান হাওলাদার, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কহিনূর বেগম, রেশমী বেগম ও ইসরাত জাহান লাভলী।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে