রাত ১২:৫৯ ; শনিবার ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে   গৌরনদী উপজেলার টরকী বন্দরে নকল অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ

প্রচারণায় নেই অন্য দুই দলের প্রার্থী বরিশাল-১ আসনে নৌকা ছাড়া

Shongrami Bangla
৯:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩

গৌরনদী-আগৈলঝাড়া নিয়ে গঠিত বরিশাল-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নির্বাচনী পোষ্টারে ছেয়ে গেছে শহর ও গ্রামীণ জনপদ।
এই আসন থেকে চারবার এমপি নির্বাচিত হয়েছেন ’১৫ আগষ্ট শহীদ হওয়া মন্ত্রী আব্দুর রব সেরনিয়াতের পুত্র পার্বত্য শান্তি চুক্তির রুপকার, মন্ত্রী মর্যাদায় থাকা আবুল হাসানাত আব্দুল্লাহ। পঞ্চমবারের মতো তাঁর সংসদ সদস্য নির্বাচিত হওয়া এখন ৭ জানুয়ারির অপেক্ষা মাত্র।

এই আসনে জাতীয় পার্টি ও এনপিপির মনোনীত কাগুজে প্রার্থী থাকলেও শুরু থেকেই মাঠের প্রচারণার কোথাও নেই তারা। উপজেলার কোথাও চোখে পড়েনি তাদের প্রার্থীতার কোন পোষ্টার মাইকিং বা প্রচার প্রচারণাসহ গণসংযোগের কোন চিত্র।
আঞ্চলিক মহাসড়ক থেকে শুরু করে গ্রাম গঞ্জের হাট বাজার ও পাড়া মহল্লার সর্বত্রই আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসানাতে আবদুল্লাহ’র পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে। প্রচারণার শুরুর দিন থেকেই গণসংযোগ, হ্যান্ডবিল বিতরণ, মাইকিং, পথসভা, উঠান বৈঠকের মাধ্যমে বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ।

আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে কেন্দ্র করে সকল দায়িত্ব পালন করায় নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লার ব্যস্থতায় এবার ভোটের মাঠের প্রচারণার হাল ধরেছেন তাঁর দুই ছেলে কেন্দ্রীয় কৃষক লীগের নেতা ও এফবিসিআই পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দীন ও বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।
তারা আগৈলঝাড়া উপজেলা সদর, রাজিহার, রামানন্দেরআঁক, বাশাইল, বাটরা, বাহাদুরপুর, চেঙ্গুটিয়া, ভালুকশী, রতœপুর, মিশ্রীপাড়া, বাগধা, পয়সা, গৈলা, রখখোলা, বাকাই, বাকাল হাট, প্রত্যন্ত এলাকা আমবাড়ি, ফেনাবাড়ি ও কোদালধোয়া বাজার ঘোষেরহাটসহ বিভিন্ন হাট-বাজার ও গ্রামীণ জনপদে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করে বাবার নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে আসছেন। এই নেতার সঙ্গে সার্বক্ষনিক রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। এছাড়াও নৌকার প্রচার-প্রচারণায় যুক্ত হয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মলিনা রাণী রায়, রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা সাইদুল সরদার, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, যুগ্ম সম্পাদক ফয়জুল সেরনিয়াবাত, মামুন রাসেল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার দাঁড়িয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির পাইক, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আমিনুল ইসলাম বাবুল, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটুসহ সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে