ভোর ৫:২৩ ; শুক্রবার ; ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

দুপুরেও দেখা নেই সূর্যের ঘন কুয়াশায়

Shongrami Bangla
৬:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪

কুয়াশার চাদরে মোড়া চুয়াডাঙ্গার আকাশ। হিম শীতল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্যের দেখা মিলছে না দুপুর পর্যন্ত। মানুষের চলাচল কম শীতের কারণে। দিনমজুর আর খেটে খাওয়া মানুষগুলো বেশি বিড়ম্বনায় পড়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। ঘন কুয়াশা ও শীতল বাতাসের কারণে সূর্যের দেখা সহজে মিলছে না। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল ইসলাম বলেন, ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে চুয়াডাঙ্গায়। সূর্যের দেখা মিলছে না দুপুর পর্যন্ত। তাপমাত্রা হ্রাস পাচ্ছে। মঙ্গলবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। আরও কয়েক দিন ঠান্ডা আবহাওয়া অব্যাহত থাকবে জেলায়। শীতের তীব্রতা বাড়ায় সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। শীতে গরম কাপড় পরিধান করলেও শরীরে শীত অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামের ভ্যানচালক হারেজ মণ্ডল বলেন, শীতের কারণে মানুষ বাইরে তেমন একটা বের হচ্ছেন না। মানুষ না থাকায় ভাড়া হচ্ছে না। বাজারের টাকা না হওয়ায় পরিবার পরিজন নিয়ে কয়েক দিন ধরে কষ্টে আছি।জীবননগর উপজেলার বাঁকা গ্রামের দিনমজুর হাসমত আলি বলেন, কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে মাঠে কাজ করা কঠিন। হাত পা ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে। গরিব মানুষ কাজ না করলে তো চলবে না। দামুড়হুদা হেমায়তপুর গ্রামের বৃদ্ধ নাজিম বিশ্বাস বলেন, কয়দিন খুব শীত পড়ছে; বেশ কষ্টও হচ্ছে। রাতে শীতটা বেশি লাগছে। এ বছর একটাও কম্বল পাইনি। কম্বল পেলে খুব ভালো হত।

 

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে