রাত ৮:৫৮ ; শনিবার ; ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে ছাত্রদলের

Shongrami Bangla
৯:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অংগসংগঠন। সোমবার দুপুরে নগরীর হাটখোলা থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান ও আহ্বায়ক কমিটির সদস্য আইনজীবী সরোয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন আইনজীবী ইমন চাকলাদার, আজাদ হোসেন, জাহিদুর রহমান রিপন, মামুন হোসেন, আইনজীবী বশীর আহম্মেদসহ আরো অনেকে। নেতাকর্মীরা এসময় হাটখোলা, মরিচ পট্টি, পিয়াজ পট্টি সহ নগরীর কয়েকটি এলাকায় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন।

অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার সকালে নগরীর সিএন্ডবি রোড ও বাঁধ রোড এলাকায় পৃথক মিছিলে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। আর জেলা ছাত্রদলের নেতৃত্ব দেন মাহফুজুল আলম মিঠু ও তৈফিকুল ইসলাম ইমরান। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে জণগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। তারা গণ গ্রেফতার, হামলা, গুম, খুন, পুলিশ হেফাজতে নির্যাতন, শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকার উক্তি, আত্মীয় স্বজনদের গণ গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী রেলী ও প্রতিবাদ মিছিল করেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে