রাত ৯:০৪ ; শুক্রবার ; ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

লঞ্চগুলোতে স্বাস্থ্যবিধি চিএ এটি অতিরিক্ত ভাড়া নেওয়ার পরেও

Shongrami Bangla
৬:২১ অপরাহ্ণ, মে ২৪, ২০২১

টানা ৪৬ দিন পর চালু হয়েছে ঢাকা-বরিশাল নৌরুটসহ অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল। রাজধানী ঢাকা ও বরিশাল দুই প্রান্ত থেকেই যাত্রীবহন করে প্রথম যাত্রা শুরু হয়েছে। গত রোববার আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকের পর লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হয়। চলাচলের শর্ত হিসেবে নির্দেশনা হচ্ছে- ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহন করা এবং সব যাত্রী ও স্টাফদের মাস্ক পরিধান নিশ্চিত করা। তবে সরকারি নির্দেশনা মেনে যাত্রীদের গুণতে হচ্ছে ৬০ শতাংশ অতিরিক্ত ভাড়া। সেক্ষেত্রে ডেকের ভাড়া দাঁড়াবে ৪শ’ টাকার কিছু বেশি। তবে প্রথম শ্রেণি ও কেবিনের ভাড়া বৃদ্ধি পায়নি।খোঁজ নিয়ে দেখা গেছে, লোকাল লঞ্চ নিয়ম অনুসারে চলাচল করলেও ঢাকার লঞ্চগুলো স্বাস্থ্যবিধিকে প্রথম দিনই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে যাত্রীরাই স্বাস্থ্যবিধি ভেঙেছে। মাস্ক পরতে সবার কেন যেন অনীহা লক্ষ্য করা গেছে।এছাড়া ঢাকা-বরিশাল নৌরুটের প্রায় প্রতিটা লঞ্চে স্বাভাবিক সময়ে ২ থেকে ৩ হাজার যাত্রী পরিবহন করলেও সরকারের রাজস্ব ফাঁকি দিতে লঞ্চের ধারণক্ষমতা কমিয়ে সার্ভে করানো হয়েছে। যার কারণে দেড় হাজারের বেশি ধারণক্ষমতা নেই ঢাকা-বরিশাল রুটের কোনো লঞ্চের। আর সর্বনিম্ন রয়েছে ৭০০ জন। যার কারণে নির্দেশনা অনুযায়ী ৭০০ জনের বেশি যাত্রী পরিবহন করতে পারবে না কোনো লঞ্চ কোম্পানি।কিন্তু সরেজমিন দেখা গেছে, প্রায় লঞ্চেই সহস্রাধিক যাত্রী নেয়া হয়েছে। যদিও লঞ্চ মালিকরা বলছেন সরকারি নির্দেশনা অনুযায়ী যাত্রী পরিবহন করানো হয়েছে।এদিকে অনুমতি পাওয়ার পর থেকেই লঞ্চ চলাচল শুরু করেছে বরিশালের অভ্যন্তরীণ নৌরুটে। সোমবার সকাল ৬টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে যাত্রী পরিবহন করছে ছোট লঞ্চগুলো।এসব লঞ্চে যাত্রীদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করে মালিক-শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি জানান, আমরা এখন মাস্ক পরিধানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করছি। নদীবন্দরে যাত্রীদের স্বাস্থ্যবিধি অনুসরণে উৎসাহিত করতে কাজ করছি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে