; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ

আছড়ে পড়বে বরিশালে রেমাল ঘূর্ণিঝড় !??

Shongrami Bangla
4:40 am, May 22, 2024

চলতি মাসেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রেমালে’ রূপ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানা গেছে আগেই। কিন্তু এটি ঘনীভূত হতে পারে কবে? আর ঝড়ে রূপ নিলে সেটি ঠিক কবে আঘাত হানতে পারে?

স্থানীয় আবহাওয়াবিদদের বরাতে এবিপিসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ১-২ দিনের মধ্যেই ঘনীভূত হতে পারে এই ঝড়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগামী ২২ মে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পরে তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। এরপর আগামী ২৪ মে এই ঘূর্ণিঝড় ডিপ-ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।উত্তরপ্রদেশের পূর্বভাগ, বিহারের দক্ষিণভাগ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় রেমালের। যদিও ভারতের আবহাওয়া অফিস এখনও স্পষ্টভাবে এই ঘূর্ণিঝড় নিয়ে কোনো সতর্কতা দেয়নি।এদিকে ভারতের অনেক আবহাওয়াবিদ মনে করছেন, বাংলাদেশের বরিশালে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। এতে পশ্চিমবঙ্গে তেমন ক্ষয়ক্ষতি না-ও হতে পারে। তবে এই মডেলের ল্যান্ডফল নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ২০ মে থেকে সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের গতিপথ স্পষ্ট হতে পারে। ২৪ মে সমুদ্র থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোতে পারে ঘূর্ণিঝড়টি। তবে কোথায়, কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, তা এখনও স্পষ্ট নয়।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করতে পারে। এরপর ২৪ মে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। এরপর ২৫ মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে। এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক মোস্তফা কামাল পলাশ স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ঘূর্ণিঝড় রেমাল আগামী ২৬ মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা রয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে