; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ

বিজয় উৎসব পালিত হলো দীর্ঘ ১৫ বছর পর ব্যতিক্রমী বরিশালে

Shongrami Bangla
10:59 am, December 16, 2024

বিএনপি, জামায়াত, নাগরিক পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ে গঠিত বাংলাদেশী সাংস্কৃতিক জোটের ব্যানারে ব্যতিক্রমী বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে বরিশালের শহীদ মিণার প্রাঙ্গণে।
তিন দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিনের শুরুতেই ছিলো বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের প্রামাণ্য চিত্র। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান। সড়ক অবরোধ থেকে গণহত্যার চিত্র ফুটে ওঠে এই প্রমাণ্য চিত্রে।
আলোচনা এবং সাংস্কৃতিক আয়োজন নিয়ে সাজানো এই উৎসবের প্রধান আলোচক বিএনপির বরিশাল জেলার আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। এছাড়াও আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, কবিতা পরিষদ বরিশালের সভাপতি মুস্তফা হাবিব, ন্যাশনাল ডক্টরস ফোরাম বরিশালের সাধারণ সম্পাদক ডাঃ কে. এম. জাহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশালের সমন্বয়ক সাব্বির হোসেন সোহাগ। আলোচকরা তুলে ধরেন ১৬ ই ডিসেম্বর ও ৩৬ জুলাই বিজয়ের অনুভূতি। বলেন, ৭১ আমাদের পথপ্রদর্শক ২৪ আমাদের চেতনা। এই বিজয় ধরে রাখতে সমমনা সাংস্কৃতিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
কবি ও সাংবাদিক আযাদ আলাউদ্দিনের সঞ্চালনায় দ্বিতীয় দিনের পুরো আয়োজনে সভাপতিত্ব করেন বরিশাল সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কবি আব্দুল হাই। বাংলাদেশী সাংস্কৃতিক জোট এর আয়োজনে বরিশাল সাংস্কৃতিক কেন্দ্র ও সংসদ, চন্দ্রদ্বীপ শিল্পীগোষ্ঠী, স্বরলিপি কালচারাল একাডেমি, কণ্ঠশীলন একাডেমি, মুক্তবুলি পাঠক ফোরাম, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী, সূচনা সাংস্কৃতিক সংসদ এতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে। কোনোরকম বাদ্যযন্ত্র ছাড়াই দেশাত্মবোধক জনপ্রিয় সব গানগুলো পরিবেশন করে বিভিন্ন সংগঠনের সদস্যরা। সাথে ছিলো বিজয়ের উল্লাসে কবি নজরুল, আল মাহমুদ এবং হেলাল হাফিজ এর কবিতার আবৃত্তি।
এর আগে গত ১৪ ডিসেম্বর শনিবার আনুষ্ঠানিকভাবে এই তিন দিনব্যাপী বিজয় উৎসবের যাত্রা শুরু হয়। প্রধান আলোচক ছিলেন অমৃত লাল দে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক। কবি নয়ন আহমেদ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কবি জামান মনির, কবি জিল্লুর রহমান জিল্লুর, কবি আরিফা ইয়াসমিন অজান্তা, কবি রুদ্র শামীম সহ আরো অনেকে।
এর আগে গত সেপ্টেম্বরে বাংলাদেশী সাংস্কৃতির বিকাশ ও সমৃদ্ধির লক্ষ্যে বরিশালে আত্মপ্রকাশ করে “বাংলাদেশী সাংস্কৃতিক জোট”। বরিশাল শিল্পকলা একাডেমীর উম্মুক্তমঞ্চে “বাংলাদেশী সাংস্কৃতির ধারক-বাহক স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সংগঠকদের নিয়ে প্রস্তাবিত “বাংলাদেশী সাংস্কৃতিক জোট” গঠন বিষয়ে উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক সংগঠক এস এম সাব্বির নেওয়াজ সাগর।
সুসংগঠিতভাবে বাংলাদেশী সাংস্কৃতির বিকাশ ও সমৃদ্ধির লক্ষ্যে সভায় সর্বসম্মতভাবে বাংলাদেশী সাংস্কৃতিক জোট নামে একটি সার্বজনীন দেশজ সাংস্কৃতিক জোট গঠনের সিদ্ধান্ত হয়। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের মধ্য দিয়ে এই সংগঠন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে