রাত ১১:৩৮ ; শুক্রবার ; ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে   গৌরনদী উপজেলার টরকী বন্দরে নকল অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ

রংপুরের অবস্থা নিয়ে মেহেদী

Shongrami Bangla
১২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

এবারের বিপিএলে কী দুর্দান্ত শুরুই না করেছিল রংপুর রাইডার্স! এ টুর্নামেন্টের আগে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছিল তারা। এরপর বিপিএলেও প্রথম আট ম্যাচের সব কটি জিতে প্লে-অফ নিশ্চিত করে ফেলে তারা। একসময় রংপুরকে হারানো বেশ কঠিনই মনে হচ্ছিল।

প্লে-অফের আগে এখন সেই রংপুরের আত্মবিশ্বাসই প্রায় তলানিতে। তারা লিগ পর্ব শেষ করেছে ৩ নম্বর দল হিসেবে। ফাইনালে পৌঁছাতে তাদের এখন জিততে হবে টানা দুই ম্যাচ। যার প্রথমটিতে সোমবার রংপুরের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। এ ম্যাচের আগে রোববার বসুন্ধরায় নিজেদের মাঠে অনুশীলন করেছে রংপুর। এরপর দলের অলরাউন্ডার মেহেদী হাসান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, ‘এখানে (সেরা দুইয়ে) থাকতে পারলে ভালো হতো। এখন তো আমাদের চ্যালেঞ্জটা আরও বেশি। টপ টুতে থাকলে সুযোগ দুইটা থাকে। এখন পুরো নকআউটে চলে এসেছি। এটা আসলে ডু অর ডাই। দেখা যাক আগামীকাল কী হয়।

লিগ পর্বের শেষ দিন পর্যন্ত সেরা দুইয়েই ছিল রংপুর। তবে শেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে তাদের টপকে গেছে চিটাগং কিংস। এখন প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চিটাগং ও বরিশাল। তবে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে যাওয়ার স্বপ্ন এখনো মেহেদীদের।

রংপুরের এই অফ স্পিনিং অলরাউন্ডার বলেছেন, ‘বিশ্বাস তো সব সময় আছে। প্রত্যেক খেলোয়াড়ই বিশ্বাস নিয়ে যায় মাঠে। কিন্তু সব সময় দিন এক রকম যায় না। আমরা কোয়ালিফাই করতে পারিনি, কিন্তু এখনো আমাদের একটা সুযোগ আছে। সুযোগটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। আমার মনে হয়, দলে যারা আছে, সবাই ফুরফুরে মেজাজে আছে। কারণ, এ সময় দল হিসেবে যদি ভেঙে পড়ি, আমরা চারটা হেরেছি, তাহলে এখান থেকে বের হতে পারব না।’

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
খেলাধুলা, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে