রাত ১০:১৬ ; শুক্রবার ; ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

জীবন দিতে হলো স্কুলছাত্রীকে ভালবাসার পরীক্ষা দিতে গিয়ে

Shongrami Bangla
৪:৪০ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২১

প্রেমিকের নেওয়া পরীক্ষা দিতে গিয়ে বিষপানে প্রাণ গেল বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের স্কুলছাত্রী প্রেমিকা রিয়া আক্তারের (১৫)। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচিত করার অভিযোগে প্রেমিক সাগর বেপারীর সহপাঠি বন্ধু সাজ্জাদ সরদার, নিহত প্রেমিকার বান্ধবী সমাপ্তি দত্তকে আসামি করে বৃহস্পতিবার গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের নিহতের মা মুরশিদা বেগম (৩৫)। গৌরনদী মডেল থানা পুলিশ এজাহারভুক্ত প্রধান আসামি প্রেমিকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানান, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামের আলী আকবর ফকিরের কন্যা ও মেদাকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী প্রেমিকা রিয়া আক্তারকে (১৫) বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিল একই ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামের হারুন বেপারীর ছেলে ও একই বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী সাগর বেপারী (১৭)। বিষয়টি রিয়া তার বাবা-মাকে জানালে সাগর বেপারীর পরিবারের কাছে বিচার দেওয়া হলে সাগর ক্ষিপ্ত হয়ে রিয়াকে বিভিন্ন সময় শ্লীলতাহানি করে। পরবর্তীতে একপর্যায়ে এক বছর আগে রিয়ার সহপাঠি ও ঘনিষ্ট বান্ধবী সমাপ্তি দত্ত (১৫) ও সাগর বেপারীর সহপাঠি ও ঘনিষ্ট বন্ধু সাজ্জাদ সরদার (১৭) মধ্যস্থতায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি সময়ে রিয়ার পরিবার বিষয়টি জানতে পারলে তার ওপর চাপ সৃষ্টি করে। এ নিয়ে প্রেমিক সাগর বেপারীর মাঝে পরিবারের চাপের মধ্যে প্রেমিকা তাকে ভালবাসবে কিনা নিয়ে কিছুটা অবিশ্বাসের সৃষ্টি হয়।গ্রেপ্তার রিয়ার বান্ধবী সমাপ্তি দত্ত (১৫) জানান, সোমবার তারা প্রাইভেট পড়তে গেলে ভালবাসার বিশ্বাস-অবিশ্বস নিয়ে রিয়া ও সাগরের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সাগর রিয়াকে বলে “তুমি আমাকে কতটুকু ভালবাস? তোমার বাবা মা আমার সঙ্গে তোমাকে বিয়ে দিতে রাজি না হলে তুমি আমার ভালবাসার জন্য প্রাণ দিতে পার কিনা?” এ প্রশ্নের উত্তরে রিয়া প্রেমিক সাগরকে বলে তুমি কালকে (মঙ্গলবার) বিষ নিয়ে এসো খেয়ে দেখাবো। সমাপ্তি দত্ত থানা হাজতে বলে, মঙ্গলবার সকালে আমরা চারজনে প্রাইভেট পড়তে যাই। পড়া শেষে আমরা চারজনে বিদ্যালয়ের নতুন-পুরাতন ভবনের মাঝখানে ফাকা জায়গায় যাই। সেখানে কথা বার্তার একপর্যায়ে পূর্বের (সোমবারের) কথামত সাগর বেপারীর তাদের পান বরজে দেয়ার এক বোতল কীটনাশক নিয়ে আসে এবং রিয়ার হাতে দেয়। সাথে সাথে রিয়া কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। আমি (সমাপ্তি) সাগর বেপারী ও সাজ্জদ সরদার তিনজনে মিলে রিয়াকে নিয়ে মেদাকুল বাজারের ইসলামিয়া ফার্মেসীর চিকিৎসক ডাঃ বোরহানের কাছে যাই। পুলিশ কেস বলে সে চিকিৎসা না দিয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। আমরা রিয়াকে সেখানে নিয়ে গেলে একইভাবে তারা মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। আমরা রিকসাভ্যানে করে মঙ্গলবার বিকেলে রিয়াকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।রিয়ার মা মুরশিদা বেগম বলেন, বখাটে সাগর বেপারী আমার মেয়েকে উত্যক্ত করে বিভিন্ন সময় শ্লীলতাহানি করেছে। এ নিয়ে তার বাবা-মার কাছে একাধিকবার বিচার দেওয়ায় সে রিয়ার ওপর ক্ষিপ্ত ছিল। একপর্যায়ে আসামি সমাপ্তি দত্ত ও সাজ্জাদ সরদারের সহায়তায় মেয়েকে পটিয়ে সাগর বেপারী প্রেমের সম্পর্ক তৈরী করে পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছে। আমি ওদের দৃষ্টান্তমূলক বিচার চাই।গৌরনদী থানা হাজতে থাকা সাগর বেপারীর কাছে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সে বলে, আমি রিয়াকে খুব ভালবাসতাম। ওকে আমি বিষ খাওয়াতে চাইনি। আমি খেতে চেয়েছি, কিন্তু ও তা টেনে নিয়ে নিজেই খেয়ে ফেলেছে।গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি/তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান জানান, প্রেমিক সাগর বেপারী ও তার বন্ধু সাজ্জাদ সরদার ও বান্ধবী সমাপ্তি দত্ত অসুস্থ স্কুলছাত্রী রিয়াকে নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে পৌছলে ততক্ষণে রিয়া মারা যায়। হাসপাতালে তিনজনকে চিকিৎসকরা জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথাবার্তা বলায় সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ মাদারীপুর সদর থানাকে অবহিত করে তিনজনকে পুলিশে সোপর্দ করে। মাদারীপুর সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠান এবং আটক তিনজনকে বুধবার রাতে গৌরনদী থানায় সোপর্দ করে।তিনি বলেন, (ওসি/তদন্ত) স্কুলছাত্রী রিয়াকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনে নিহত রিয়ার মা মুরশিদা বেগম (৩৫) বাদি হয়ে সাগর বেপারীকে (১৭) প্রধান, রিয়ার বান্ধবী সমাপ্তি দত্ত (১৫) ও সাগরের সহপাঠি সাজ্জাদ সরদারকে (১৭) আসামি করে বৃহস্পতিবার গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আটক তিনজনকে বৃহস্পতিবার মামলায় গ্রেপ্তার করে তাদের শিশু আইন মেনে শিশু আদালতে পাঠানো হয়েছে।’

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে