রাত ১২:০১ ; শনিবার ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে   গৌরনদী উপজেলার টরকী বন্দরে নকল অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ

ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষণ ও মহড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে

Shongrami Bangla
৮:৩২ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফায়ার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে “অর্গানাইজেশন অব ডিজাস্টার ম্যানেজমেন্ট” এর আয়োজনে এবং কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে শিক্ষার্থীদের হঠাৎ আগুন লাগলে তা নেভানোর উপায়, ভূমিকম্প প্রতিরোধে করণীয়, হঠাৎ ভূমিকম্প হলে করণীয়, দুর্ঘটনায় আহতদের উদ্ধারের পদ্ধতি এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানোসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়।

কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের মূল কথা হলো প্রস্তুতি। আমরা যদি তৈরি থাকি, তাহলে দুর্যোগ মোকাবিলা করা সহজ হয়।

বাংলাদেশে এত বিপুল পরিমাণ অগ্নিকাণ্ড ঘটে এই পরিস্থিতিতে কীভাবে প্রস্তুত থাকতে হবে, সে বিষয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা থাকা উচিত। আমাদের বিভাগ সরাসরি এই বিষয়ে সম্পৃক্ত, তাই হাতে-কলমে শেখানোর জন্য এই মহড়ার আয়োজন করেছি।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে কার্যক্রমটি হয়েছে, একে মোব ড্রিল বা ফায়ার ড্রিল বলা যায়। দুর্যোগকালীন সময়ে ভূমিকম্পের সময় যদি ভবনে আটকে পড়ি এবং লিফট বা সিঁড়ি ব্যবহার করা সম্ভব না হয়, তবে ভবনের বাইরে লাফ দিয়ে কীভাবে নিরাপদে নামা যায় বা মুমূর্ষু রোগীকে কীভাবে উদ্ধার করা যায়,এই বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ সময় শিক্ষার্থীরা জানান,এ ধরনের আয়োজন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্যোগে আমরা যেন প্রস্তুত থাকতে পারি, সে বিষয়ে অভিজ্ঞতা ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে এই প্রশিক্ষণের মাধ্যমে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে