; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার   সেন্ট মার্টিনে উঠছে একের পর এক রিসোর্ট কেয়াবন ও নারকেলগাছ কেটে   ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে উজিরপুর সন্ধ্যা নদীতে নৌকা বাইচ

Shongrami Bangla
5:26 pm, October 31, 2025

মোঃ শাহাদাত হোসেন
উজিরপুর প্রতিনিধ।

উজিরপুর সন্ধ্যা নদীতে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। অনুষ্ঠিত এই লোকজ উৎসবে হাজার হাজার দর্শক নদী কুলে বের হয়ে নৌকা বাইচ উপভোগ করে। স্থানীয়রা ও দুর- দূরান্ত থেকে আগাত হাজার হাজার দর্শনার্থীরা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। হই ফুললো আর আনন্দের মধ্য দিয়ে এই অনুষ্ঠান চলে সন্ধ্যা অব্দি। এই প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতির এক অপূর্ব প্রতিফলন ঘটিয়েছে।

বিভিন্ন দলেতে অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণ করার দল গুলোর নাম দেয়া হয় বরিশালের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের নামে।
মোট ছয়টি দল অংশগ্রহণ করে তাদের নাম যথাক্রমে, শের-ই-বাংলা একে ফজলুল হক, কবি জীবনানন্দ দাশ, সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বেগম সুফিয়া কামাল ও জুলাই শহীদ। প্রতিটি দলেই তাদের দক্ষতা প্রকাশ করার চেষ্টা করেছেন সাথে আনন্দও দিয়েছেন।

আজ ৩০ শে অক্টোবর বিকেল ৩:৩০ মিনিটে দিকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল।

প্রায় চার কিলোমিটার দূরত্ব এই নৌকা বাইচ খেলা এলাকাবাসীকে দিয়েছে এক আনন্দের প্রশান্তি। দর্শনার্থীরা শুধু নদীর পাড়েই ভিড় জমাননি, তারা ট্রলার ভাড়া করে বাইচের নৌকার পিছনে দিয়েছে আনন্দের এক মহড়া। সব রকম প্রশাসনিক দপ্তর থেকে ছিল সতর্ক প্রহারা। আগত দর্শনার্থীরা ও এলাকাবাসীরা জানান এমন একটি নৌকা বাইচ উপহার দেওয়ার জন্য অনেক খুশি তারা। এত সুন্দর আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তারা।
উক্ত প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি ছিলেন,
জনাব মোঃ আলী সুজা, উপজেলা নির্বাহী অফিসার, উজিরপুর।
প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।
বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ শরিফ উদ্দিন, পুলিশ সুপার, বরিশাল।
জনাবা আসমা ফেরদৌসি, কীপার, জণশিক্ষা বিভাগ, বাংলাদেশ জাতীয় জাদুঘ।

সহযোগিতায় প্রথম স্থান অর্জন নারীদের নেতা জানান, অনেক বাইচে অংশগ্রহণ করেছি। এখানে এসে অনেক ভালো লাগছে আমাদের। তিনি বলেন যদি এই এলাকায় এমন ভাবে আয়োজন করা হয় তাইলে আমরা বারবার আসবো।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে