সকাল ১০:৫১ ; মঙ্গলবার ; ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

সহযোগিতা বাড়াতে রাশিয়ার প্রতি ইরানের আহ্বান গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায়

Shongrami Bangla
৪:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫

গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো রক্ষার জন্য নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইরান। সোমবার (১৭ নভেম্বর) বার্তা সংস্থা তাস জানিয়েছে, রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে এক বৈঠকে ইরানি প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এ আহ্বান জানিয়েছেন।

আরেফ বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য নিরাপত্তার ক্ষেত্রে আমাদের সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন। আমরা আশা করি রাশিয়ান পক্ষও এই বিষয়ে মনোযোগ দেবে। ইরানি সংস্থাগুলো বর্তমানে আমাদের সমস্ত চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্য কাজ করছে।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ২০২৬ সালের ১৬-১৮ ফেব্রুয়ারি ইরানে তেহরান-মস্কো আন্তঃসরকার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিশনের বৈঠক আয়োজনের প্রস্তাব করেন। পূর্ববর্তী বৈঠকটি ২০২৫ সালের ২৩-২৫ এপ্রিল মস্কোতে অনুষ্ঠিত হয়েছিল।

চলতি বছরের ১৭ জানুয়ারি ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেন।

২১ এপ্রিল রুশ নেতা চুক্তিটি অনুমোদন করেন এবং ২১ মে ইরানি সংসদ এটি অনুমোদন দেয়। এর আওতায় রাশিয়া বা ইরানের ওপর আক্রমণের ক্ষেত্রে আক্রমণকারীদের সমর্থন না করার জন্য দুই দেশ সম্মত হয়। তবে চুক্তিতে কোনো পক্ষের ওপর সশস্ত্র আক্রমণের ক্ষেত্রে সামরিক সহায়তার কথা বলা হয়নি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, দেশজুড়ে, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে