সকাল ১১:১৪ ; মঙ্গলবার ; ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

করোনা দুর্যোগ: আইনজীবীদের অনুদান জরুরী

৯:২৮ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

বাংলাদেশে ৮ই মার্চ প্রথম ভাইরাস শনাক্ত হয়, আর ২৪ মার্চ সাধারণ ছুটি ঘোষণা হয়। এই ঘোষণার সিদ্ধান্তটি ভুল ছিল, ওই ৮ মার্চই লকডাউন ঘোষণা করা উচিত ছিলো। সরকারের সিদ্ধান্তগুলি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছিলো, দেশি ও বিদেশি অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছে বাংলাদেশে মে ও জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভাইরাসের সংক্রমণ সর্বাধিক হবে। এবং বাংলাদেশে মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাবে এটি জেনেও সরকার সাধারণ ছুটি বাতিল করে দেয় সরকারের এই সিদ্ধান্তটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। সরকারের উচিত ছিল আরও কঠিন ভাবে লকডাউনকে জোরদার করা, তাহলে মহাবিপর্যয়ের হাত থেকে বাংলাদেশকে কিছুটা হলেও রক্ষা করা যেত। যতটুকু ক্ষতি হবার তা তো হয়ে গিয়েছে, এখন সরকারের উচিত জনগণকে আর দুর্ভোগে না ফেলা।

যেমন- পরিবহনের ভাড়া বৃদ্ধি, এই পরিবহনের ভাড়া বৃদ্ধি না করেও সরকার ইচ্ছে করলে জ্বালানির দাম কমিয়ে, পূর্ব মূল্য বহাল রখতে পারতো। তাহলে মানুষের পক্ষে একটু আর্থিক সুবিধা হত। এমনিতেই সাধারণ মানুষের দুই মাসের অধিক সময় পর্যন্ত আয় বাণিজ্য বন্ধ, যার ফলশ্রুতিতে হাতে কোনো টাকা পয়সাা নেই। এই সংকটের মুহূর্তে মানুষের কোথাও যাওয়া উচিত নয, বরং সে ক্ষেত্রে অধিক ভাড়া নেওয়াটা তাদের কাছে আরো কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ভাড়া বৃদ্ধির মানেই হচ্ছে, মরার ওপর খাড়ার ঘা।

আমি একজন আইনজীবী হিসেবে, সরকারের কাছে আমার বিনীত আবেদন জানাই বাংলাদেশ ৫০ থেকে ৬০ হাজার আইনজীবী রয়েছে, যাদের মধ্যে ২০ থেকে ৩০ হাজার আইনজীবী দিন আনে দিন খায়, এই দুর্যোগের সময় আদালত বন্ধ থাকায় এবং আইনি সকল কার্যক্রম প্রায় বন্ধ থাকায় তারা নিদারুন কষ্টের মধ্য থেকে তাদের দিন অতিবাহিত করছে, এই সংকটময় মুহূর্তে অসহায় আইনজীবীদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের একটি অনুদান দেওয়া অত্যন্ত আবশ্যক এবং তা অত্যন্ত প্রয়োজনীয়। আরও আমি আবেদন জানাবো যেন অধিক সচ্ছল আইনজীবীগণ অসহায় আইনজীবীগণের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে তাদের দুঃখ যেন কিছুটা লাঘব হয়। সেদিকে তাদের সুদৃষ্টি প্রদান করেন।

সবশেষে আমি বলতে চাই করোনাযুদ্ধে অগ্রভাগে যারা থেকে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন এবং আছেন তাদের মধ্য থেকে তারা যারা হারিয়ে গেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের প্রতি অনুরোধ জানাবো এই মানুষগুলোর পরিবারের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেওয়া হোক। আর একটু বলতে চাই, যেখানে কঠোর হওয়া প্রয়োজন সেখানে কঠোর হতে হবে, আর সেটাই হবে মানবিক। আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, আমরা করোনা নামক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অবশ্যই বিজয়ী হব, আশাবাদ ব্যক্ত করি….। আরও একটু বলছি সরকারের ভালো কিছু উদ্যোগ কিছু কিছু ভুল সিদ্ধান্তের কারণে ম্নান হয়ে যেতে পারে। এখনো সময় আছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার। সবাই যার যার স্থানে থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন। Markin former President বারাক ওবামার উক্তি অনুযায়ী…
মনে রাখবেন আপনি হয়তো সরকারের সামনে একটি মাত্র সংখ্যা, কিন্তু আপনার পরিবারের কাছে আপনি তাদের পৃথিবী…….

লেখক
অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু
সদস্য, বরিশাল জেলা আইনজীবী সমিতি, বরিশাল।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
মন্তব্য প্রতিবেদন

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে