ভোর ৫:০৯ ; শুক্রবার ; ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

সচল রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বরিশাল-ঢাকা নৌরুট

Shongrami Bangla
৫:৫৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১

পূর্বাভাস অনুযায়ী অন্যান্য বছরের তুলনায় এ বছর নদীভাঙনের আশঙ্কা বেশি। এ কারণে নদীপথে নাব্য সংকটও বেশি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) সরেজমিন পরিদর্শন করে নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সংকট যাই হোক, যে কোনো মূল্যে ঢাকা-বরিশাল নৌপথ চালু রাখা হবে। সবচেয়ে চ্যালেঞ্জ হবে পদ্মার মাওয়া ঘাট, ঢাকা-বরিশাল রুটের মিয়ারচর ও পটুয়াখালীর কারখানা চ্যানেল চালু রাখা।

ভরা বর্ষায় অথৈ জলে টইটুম্বুর বাংলার নদী। স্রোতের তোড়ে কূল ছাপিয়ে কোথাও কোথাও জনপদে বৃষ্টি ও বানের জল। প্রকৃতির এই বৈচিত্র্যই সৌন্দর্যময় করে তোলে নদীমাতৃক বাংলাদেশকে।

তবে বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে প্রতিবছরই ঢাকা-বরিশাল-পটুয়াখালী নৌপথের কয়েকটি জায়গা ও মাওয়া ফেরিঘাটে সৃষ্টি হয় নাব্য সংকট। স্রোতের তোড়ে হারিয়ে যায় পথ নির্দেশক বয়াবাতি। মূলত নদীভাঙন ও উত্তরাঞ্চলের বন্যায় তৈরি হওয়া পলিমাটি পানির সঙ্গে নেমে আসার কারণেই এ সংকট। পূর্বাভাস অনুযায়ী এ বছর নাব্য সংকটের শঙ্কা আরও বেশি।

এ সংকট সমাধানে সরেজমিন পরিদর্শনে বৃহস্পতিবার  (১৭ জুন) উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ঢাকা থেকে পটুয়াখালী পর্যন্ত নৌপথ যাত্রা করছেন নৌ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনের সময় তারা নদীপথের কোথায় কত মিটার গভীরতা রয়েছে, তা আধুনিক যন্ত্র দিয়ে মেপে দেখছেন।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বমডোর গোলাম সাদেক সাংবাদিকদের জানান, পটুয়াখালী ঢোকার মুখে কারখানা নদীতে এলাকাবাসীর খনন কাজে বাধা দেয়ায় ওখানকার নাব্য সংকটের সমাধান করা যাচ্ছে না। এ ছাড়া বাকি সমস্যাগুলো প্রাকৃতিক।

নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, ড্রেজার সংখ্যা বাড়িয়ে ৪৫টি করা হয়েছে। যে কোনো মূল্যে ঢাকা-বরিশাল নৌরুট সচল রাখা হবে। তিনি বলেন, ৩১টি রুটের এরই মধ্যে দিকনির্দেশক করা হয়েছে, এটির ওপর ভিত্তি করে ড্রেজিং করা হবে। বর্তমানে যেসব নৌরুটে নৌযান চলাচল করছে সেগুলোরও ড্রেজিং কাজ অব্যাহত থাকবে।  

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে