রাত ১২:০৬ ; শনিবার ; ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে   গৌরনদী উপজেলার টরকী বন্দরে নকল অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ

আগেই বেতন-বোনাস ১৮ জুলাই থেকে পোশাক কারখানায় ছুটি

Shongrami Bangla
৬:১৮ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২১

দেশব্যাপী পবিত্র ঈদুল আজহা পালিত হবে আগামী ২১ জুলাই। ঈদকে সামনে রেখে পোশাক খাতের শ্রমিকরা ছুটি পাচ্ছেন ১৮ জুলাই থেকেই। ঈদের সরকারি ছুটি শুরু হওয়ার আগে শ্রমিকদের ধারাবাহিক ছুটি চলবে ২০ জুলাই পর্যন্ত। শ্রমিকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে নিজ বাড়িতে ঈদ করতে পারেন এ জন্যই তাদের ধারাবাহিক ছুটির ব্যবস্থা করা হয়েছে।

তৈরি পোশাক মালিক-রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ’র একাধিক সদস্যভুক্ত কারখানা মালিকরা এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার আহ্বান জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো।

মালিকপক্ষ বলছে, তৈরি পোশাক কারখানায় ইতিমধ্যে বেতন দেওয়া শুরু হয়েছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বেতন ও ১৯ জুলাইয়ের মধ্যে বোনাস পরিশোধ করবেন মালিকরা। সরকারি সিদ্ধান্ত না হলেও মালিকরা নিজেদের উদ্যোগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করছেন।

পোশাক কারখানায় ছুটি বিষয়ে বিকেএমইএ’র সহ-সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘আমরা চাই আমাদের শ্রমিকরা নিরাপদে থাকুক। তারা স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সাথে ঈদ করবে, এটাই আমাদের চাওয়া। শ্রমিকরা যাতে দল বেধে নিজ নিজ বাড়িতে না যান এ জন্য পর্যায়ক্রমে ১৮ জুলাই থেকে কারখানায় ছুটি দেবো।’

বেতন-বোনাস নিয়ে শ্রমিক সংগঠনগুলো বলছে, প্রত্যেক ঈদ উৎসবেই দেখা যায় বেতন-বোনাস নিয়ে মালিকরা সমস্যা সৃষ্টি করেন। ঈদের দিনেও শ্রমিকদের বেতন-বোনাসের জন্য কারখানায় অবস্থান করতে হয়। এ বিষয়ে বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত বলেন, ‘অনেক কারখানা ১৮/১৯ তারিখে বেতন-বোনাস পরিশোধের কথা বলছে। এর ফলে দেখা যাবে ব্যাংকের ঝামেলার কথা বলে শ্রমিকদের বেতন বোনাস অনিশ্চিত করে তুলবে মালিকরা।’

তবে এ নিয়ে পোশাক শিল্প উদ্যোক্তা ও ফতুল্লা অ্যাপারেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলে শামীম এহসান বলেন, ‘পোশাক কারখানাগুলোতে গত সপ্তাহে বেতন দেওয়া শুরু হয়েছে। অধিকাংশ কারখানা মালিক বেতন দেওয়া শেষ করেছেন এখন তারা বোনাস দেওয়ার চিন্তা করছেন। আশা করছি, কারখানা ছুটির আগেই সব শ্রমিক বেতন-বোনাস নিয়েই নিজ পরিবারের সাথে ঈদ করতে পারবেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে