ভোর ৫:০৬ ; শুক্রবার ; ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

ঈদের জামাত হচ্ছে না এবারও বরিশালে

Shongrami Bangla
৫:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২১

করোনা সংক্রমণের কারণে বরিশালে এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে না। তবে কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টার জামাতে অংশগ্রহণ করবেন বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এদিকে, এবারও বিভাগের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল ৮টায়। এছাড়া নগরীর প্রধান প্রধান মসজিদগুলোতে সকাল ৭টা এবং ৯টায় দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।

করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় গেল ঈদুল ফিতরে বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়নি। এই ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায়ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতের আয়োজন করা হয়নি বলে নিশ্চিত করেছেন বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।

তবে কালেক্টরের জামে মসজিদে সকাল ৮টায় প্রথম এবং ৯টায় দ্বিতীয় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা। সকাল ৮টার জামাতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করবেন বলে জানান তিনি।

বিভাগের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে। দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। ঝালকাঠীর এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরবার শরীফ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বরিশাল জেলার উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

নগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম ও ৯টায় দ্বিতীয়, হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল ৮টায় ও ৯টায় এবং সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় ও সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। পুলিশ লাইনস জামে মসজিদে সকাল ৮টায় এবং কেন্দ্রীয় কারাগার জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ড এবং বিভাগের ৬ জেলা ও ৪০ উপজেলায় সহস্রাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এসব জামাতে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে