দুপুর ১২:১৭ ; মঙ্গলবার ; ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

৫০০ কেজি সরকারি চাল উদ্ধার চরফ্যাসনে

Shongrami Bangla
৫:১৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১

ভোলার চরফ্যাসনের শশীভূষণ বাজারের আড়ৎ থেকে সামদ্রকি মৎস্য আহরণ নিষেধাজ্ঞার বিপরিতে বিতরণকৃত জেলেদের প্রাপ্ত ৫০০ কেজি সরকারী চাল জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে শশীভূষণ বাজারের মো. জসিমউদ্দিনের মালিকানাধীন চালের আড়ৎ থেকে ৫০ কেজি করে (১০ বস্তা) ৫০০ কেজি জেলে চাল জব্দ করা হয়। স্থানীয়রা নির্বাহী অফিসারকে খবর দিলে নির্বাহী অফিসারে নির্দেশে শশীভূষণ থানা পুলিশ ওই আড়ৎ থেকে চাল গুলো জব্দ করেন এবং জব্দকৃত ৫শ’ কেজি চাল খাদ্য গুদাম কর্মকর্তা কমল দের কাছে হস্থান্তর করা হয়েছে বলে শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।

সূত্রে জানা যায়, এওয়াজপুর ইউনিয়ন পরিষদ থেকে সামদ্রকি মৎস্য আহরণ নিষেধাজ্ঞার বিপরিতে বিতরণকৃত দ্বিতীয় কিস্তির ৫৬১ জন সুবিধাভোগী জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। কিন্তু প্রত্যেক জেলেকে ৩০ কেজি চালের পরিবর্তে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। জেলেদের প্রাপ্ত চাল কম দিয়ে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম খোকন ও ইউপি সদস্যরা মিলে অবশিষ্ট চালের বস্তা পরিবর্তন করে চালগুলো কালোবাজারে বিক্রি করে দেন।

এছাড়াও অনেক জেলেদের চালের স্লিপ না দিয়ে ওই চাল গুলো ও তারা লুটেপুটে নেন। বুধবার তার মনোনিত ইউনিয়ন যুবলীগ নেতা রাকিব হাসান মঞ্জুর মাধ্যমে বাজারের জসিম উদ্দিনের আড়তে বিক্রির সময় চাল গুলো স্থানীয়রা আটক করেন।
তালিকাভূক্ত জেলে ইসমাইল কাজী ও আলমগীর মাঝি অভিযোগ করেন, জেলে তালিকায় তাদের না ভূক্ত হলেও ইউপি সদস্য ও চেয়ারম্যন তাদের মধ্যে চাল বিতরণ না করে তালিকাভূক্ত ছাড়া নিজেদের পছেন্দের মানুষকে জেলে চালের সুবিধা দিয়ে থাকেন। তারা প্রকৃত জেলে হয়েও তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তারা।

নাম প্রাকাশ না করার শর্তে একজন ইউপি সদস্য জানান, ইউপি চেয়ারম্যান গুটি কয়েক ইউপি সদস্যদের সাথে মিলে জেলেদের প্রাপ্য চাল কম দিয়ে ওই চাল ইউনিয়ন যুবলীগ নেতা মঞ্জুর মাধ্যমে বিভিন্ন আড়তে বিক্রি করে ওই বিক্রির সমুদয় টাকা ভাগভাটোয়ারা করে নেন তার।

আড়ৎ মালিক জসিম উদ্দিন জানান, বুধবার তিনি এওয়াজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন জনৈক যুবলীগ নেতা মঞ্জুর নিকট থেকে ৩৮টাকা কেজি দরে ৫০০ কেজি (১০ বস্তা) জেলে চাল খরিদ করেছেন। তিনি নগদ টাকায় চালগুলো খরিদ করেছেন। কোথায় থেকে চালগুলো আনা হয়েছে তা তার জানা নাই।

চাল বিক্রির কথা স্বীকার করে মঞ্জু জানান, তিনি দলীয় স্থানীয় নেতাকর্মী এবং জেলেদের পাওয়া জেলে চালগুলো তাদের কাছ থেকে খরিদ করে আড়ৎদার জসিমের কাছে বিক্রি করেছেন।

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মাহাবুব আলম খোকন বলেন, ৩০কেজি করেই চাল দেয়া হয়েছে। আমি কোন অনিয়ম করিনি। ওই চাল মঞ্জু কোথায় পেয়েছে তা আমার জানা নাই।

চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পেয়ে চালগুলো জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে