সকাল ১১:৪৩ ; মঙ্গলবার ; ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

বাস ও লঞ্চে ভাড়া বাড়ার শংকা

৯:০৩ অপরাহ্ণ, মে ২৮, ২০২০

দুই মাস পাঁচ দিন পর বাস, লঞ্চসহ অন্যান্য গণপরিবহন আগামী ৩১ মে থেকে চলাচল শুরু হতে যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে এসব গণপরিবহনে যাত্রী সংখ্যা কমিয়ে দেয়া হবে। শারীরিক দূরত্ব বজায় রাখতে বাস ও লঞ্চে কীভাবে যাত্রী বহন করা যাবে- তা কৌশলও নির্ধারণ করে দেয়া হবে। এছাড়া যাত্রী কমিয়ে দেয়ার কারণ দেখিয়ে বাড়ানো হতে পারে বাস ও লঞ্চের ভাড়াও।

এসব বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল শুক্রবার মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে এসব পদক্ষেপ নেয়ার পরও গণপরিবহনে স্বাস্থ্যবিধি কতটা মানা সম্ভব হবে তা নিয়ে শঙ্কায় আছেন পরিবহন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় ভাড়া বাড়ানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, “৩১ তারিখ থেকেই সীমিত আকারে গণপরিবহন চলাচল শুরু হবে। সে ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় সত্য, তবে ঝুঁকির কথা চিন্তা করে এই পরিস্থিতি এভাবে থামিয়ে রাখা যায় না। আমাদের যেমন স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে, তেমনি অর্থনীতির কথাও চিন্তা করতে হবে।”

তিনি বলেন,“আমরা চাই আমাদের শ্রমিক ও যাত্রীরা যেন ঝুঁকির মধ্যে না পড়ে। সেই চিন্তা করেই কিভাবে এটা সমন্বয় করা যায় স্বাস্থ্যসম্মতভাবে, পরিবহন খরচ কিভাবে মেটানো যায়, সে ব্যাপারে আমরা আলোচনার ভিত্তিতে যাত্রী পরিবহন শুরু করব।”

গণপরিবহন চালু প্রসঙ্গে ভিডিও বার্তায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার গণপরিবহন চালুর বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে বিআরটিএ-সহ বসে আলাপ-আলোচনা করে একটি পরিকল্পনা গ্রহণের অনুরোধ করছি। গণপরিবহন পরিচালনায় যাত্রী, চালক ও শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। মনে রাখতে হবে করোনা সংক্রমণের বিস্তার যেন না ঘটে এবং সংকটকে আরও ঘনীভূত না করে। জনস্বার্থে সরকারের দেওয়া এ ছাড় ফ্রি-স্টাইলে অপপ্রয়োগ করলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, আন্তর্জাতিক, খেলাধুলা, গণমাধ্যম, জাতীয়, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, লাইফস্টাইল, শিক্ষা, শিরোনাম, সাব-লিড, সাহিত্য, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে