সকাল ১১:১৬ ; মঙ্গলবার ; ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার

মহাসড়কে চলছে বাস পুলিশের চোখ ফাঁকি দিয়ে লকডাউনে

Shongrami Bangla
৭:২৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১

চলমান লকডাউনে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে চলছে দূরপাল্লার বাস। কয়েক দিন থেকেই বিশেষ কায়দায় ঢাকা থেকে উত্তরাঞ্চলের বাস চলাচল করছে। বিশেষ করে রাতে ও ভোরে বাস চলাচল বেড়েছে।

এদিকে বাস চলাচলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার সারাদিনই যানজট দেখা যায়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে কোনাবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা জুড়ে থেমে থেমে যানজটের কারণে দিনভর দুভোর্গে পড়েন যাত্রীরা।

শনিবার ভোরেও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঢাকা-উত্তরাঞ্চলগামী দূরপাল্লার বাস চলাচল করতে দেখেছেন স্থানীয়রা।

বিবিএ’র হিসেবে গত ২৪ ঘন্টায় ২৩ হাজার ৩’শ ৪৭টি যানবাহন সেতু পারাপার হয়েছে। যার মধ্যে অন্তত শতকরা ২০ ভাগ অর্থাৎ প্রায় সাড়ে চার হাজারের অধিক ঢাকা-উত্তরের দুরপাল্লার বাস রয়েছে।

সেতু রক্ষণাবেক্ষণ ও টোল কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা বিবিএর নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন পাভেল শনিবার (৭ আগষ্ট) দুপরে সাংবাদিকদের জানান, ‘গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৩’শ ৪৭টি যানবাহনের মধ্যে ২০ শতাংশই ঢাকা-উত্তরাঞ্চলগামী দূরপাল্লার বাস ছিল। সেতু পারাপারে বাসের ক্ষেত্রে আমাদের কোন বিধিনিষেধ নেই। তাই সব ধরনের যানবাহনকে সেতু পারাপার হতে সুযোগ প্রদান করা হয়েছে।’
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন সাংবাদিকদের বলেন, ‘সরকারী উন্নয়নমুখী অনেক প্রকল্পে শ্রমিক নিয়োগ বা সরবরাহে পরিবহনের পাস দেখানোর কারনে বাধ্য হয়ে বেশ কিছু দূরপাল্লার বাসকে ছেড়ে দেয়া হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ওসি মোঃ শাহজাহান আলী দাবি করে সাংবাদিকদের বলেন, শুক্রবার ভোর ৪টার দিকে হঠাৎ বৃষ্টি হওয়ায় কিছু দূরপাল্লার বাস কৌশলে জেলার সাহেবগঞ্জ-রহমতগঞ্জ আভ্যন্তরীন আঞ্চলিক সড়ক দিয়ে যেতে পারে। আমি থাকা অবস্থায় হাটিকুমরুল মোড় দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার বাস ঢুকতে পারেনি।

বগুড়া অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দীন শনিবার দুপুরে বলেন, ‘বিবিএ’র যানবাহন পারাপারের হিসাব আমাদের কাছেও আছে। তারা যেভাবে বলেছে, ঠিক অতটা পরিমান দূরপাল্লার বাস গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পারাপার হয়নি বলে আমাদের ধারণা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিছু বাস হয়তো চলেছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, ঢাকার বিভিন্ন সরকারি প্রকল্পে শ্রমিক সরবরাহ দিতে উত্তরের জেলার প্রশাসনের পাস দেখিয়ে গত পরশু ৬১টি বাস সেতু পারাপার হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ও উত্তর থেকে ঢাকাগামী ১ হাজার ১০০ যানবাহন সেতু পারাপার হয়েছে। যেহেতু মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত তাই দূরপাল্লার বাস চলাচলে সরকারি নির্দেশনা বা বিধিনিষেধ সকলকেই মানতে হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, সরকারী নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে বৃহস্পতিবার জেলা শহর থেকে ঢাকাগামী অভি ও সেবা পরিবহনের ৮টি দূরপাল্লার বাসকে অর্থদণ্ড করে যাত্রী নামিয়ে দেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে