বিকাল ৪:৫০ ; বৃহস্পতিবার ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা

টিপু ৩ দিনের রিমান্ডে

Shongrami Bangla
৭:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

আইনজীবীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ রিমান্ড মঞ্জুর করেন।বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল এবং বিএনপির এজেন্ট বের করে দেয়াসহ একাধিক অভিযোগ এনে টিপুর বিরুদ্ধে মামলা দায়ের করেন আনোয়ার হোসেন বাবুল। গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর বাবুগঞ্জ থানায় এই মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলো পুলিশ। পাশাপাশি টিপুর পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেছিল।
আদালত জামিন আবেদন না মঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে। বাবুগঞ্জ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে টিপুকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হলে তার অনুসারী ও বাবুগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদলের কর্মীদের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে টিপুর এক অনুসারী গণধোলাইয়ের শিকার হয়। প্রায় ১৫ থেকে ২০ জন বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মী জাপা কর্মীর উপর চড়াও হয়। এসময় বাবুগঞ্জ উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মাহবুবুর রহমান পিন্টু গণধোলাইর শিকার জাপা কর্মীকে উদ্ধার করে নেতাকর্মীদের সরিয়ে দিয়ে তাকে পুলিশের জিম্মায় দেয়।
এর আগে আদালত প্রাঙ্গনে জাতীয়তাবাদী আইনজীবীরা সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুর রিমান্ডের দাবীতে ব্যাপক বিক্ষোভ করে।
এর আগে গত ১৪ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ থেকে স্থানীয় লোকজন গোলাম কিবরিয়া টিপুকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে