; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

স্কুলছাত্রের লাশ উদ্ধার

Shongrami Bangla
5:51 pm, October 5, 2021

বরিশাল সদর উপজেলায় কলাবাগান থেকে সাকিব (১৯) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাকে হত্যার পর মরদেহ বাগানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার রাজারচর গ্রামের চরকান্দা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সাকিব রাজারচর গ্রামের মো. আনোয়ারের ছেলে। সে রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ জানায়, রোববার (৩ অক্টোবর) সন্ধ্যার দিকে সাকিবের সমবয়সী এক কিশোর এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সাকিব আর বাড়ি ফেরেনি। পরে অনেক খোঁজা-খুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কলাবাগানের একটি ঝোপের মধ্যে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয়রা জানান, সাকিবের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ওই কিশোরীকে গ্রামের আরেক কিশোর ভালোবাসতো। এ নিয়ে ওই কিশোরের সঙ্গে সাকিবের দ্বন্দ্ব চলছিল। ধারণা করা হচ্ছে, ওই কিশোর তার সহযোগীদের নিয়ে সাকিবকে হত্যা করেছে।

ঘটনাস্থলে থাকা কোতয়ালি থানা পুলিশের পরিদর্শক (ওসি/তদন্ত) মো. লোকমান হোসেন সংগ্রামী বাংলাকে জানান, রোববার সন্ধ্যা থেকে ভোরের মধ্যে এ ঘটনা ঘটতে পারে। তবে কে বা কারা এবং কেন হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, সন্দেহভাজন কিশোরকে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে