রাত ১১:১৩ ; বৃহস্পতিবার ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প

চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।

Shongrami Bangla
৩:৩৬ অপরাহ্ণ, মে ২১, ২০২৬
বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর কাউনিয়া থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যা মামলার এজাহারভুক্ত ১নং আসামি মোঃ হৃদয় সরদার ওরফে মধু (২৬)-কে গ্রেফতার করেছে। একই সাথে আসামির দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিগত ১৫ মে ২০২৬ খ্রিঃ তারিখ রাত ০২:৩০ থেকে ০৩:০০ ঘটিকার মধ্যে কাউনিয়া থানাধীন বিসিসি ০৫ নং ওয়ার্ডস্থ পলাশপুর গুচ্ছগ্রাম এলাকায় জসিম সিকদার বাবু নামক এক মাছ ব্যবসায়ীকে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সংবাদ প্রাপ্তির সাথে সাথেই কাউনিয়া থানা পুলিশ পলাশপুরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ঐ দিন রাতেই মামলার ২নং আসামি সিয়াম ও ৩নং আসামি শহীদকে গ্রেফতার করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, মাদক ও পূর্ব শত্রুতার জেরে আসামি মোঃ হৃদয় সরদার ওরফে মধুর নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল উক্ত হত্যাকাণ্ড ঘটায়। ঘটনার পর থেকে মূল হত্যাকারী মোঃ হৃদয় সরদার (পিতা- মোঃ শওকত সরদার, মাতা- পাখি বেগম, সাং- মোহাম্মদপুর, বিসিসি ০৫নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, জেলা- বরিশাল) সহ অন্যান্য আসামিরা গ্রেফতার এড়াতে নিজেদেরকে আত্মগোপনে রাখে।
বিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেফতারের জন্য একাধিক স্থানে অভিযান পরিচালনা করে।
তার ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ মে ২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন টিয়াখালী আনছার উদ্দীন মল্লিক কলেজ এলাকা থেকে ১নং আসামি মোঃ হৃদয় সরদার ওরফে মধুকে গ্রেফতার করা হয়।
নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত মধুর দেওয়া তথ্য মোতাবেক, ১৯ মে ২০২৬ খ্রিঃ তারিখ রাত ০০:৪৫ ঘটিকায় ৪নং আসামি সাজ্জাদ এর বসত ঘরের সামনের পরিত্যক্ত স্থান থেকে একটি পুরাতন নেভি ব্লু রঙের জিন্স প্যান্টে মোড়ানো অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ০১ (এক) টি রামদা ও ০২ (দুই) টি বগি দা উদ্ধার করা হয়।
উক্ত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে