দুপুর ১২:১৮ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

স্ত্রীর গয়না বন্ধক রেখে ঘুরে দাড়াঁনোর চেষ্টায় অদম্য যুবক

Shongrami Bangla
১২:২৮ অপরাহ্ণ, মে ৪, ২০২১

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ১ এপ্রিল থেকে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের অবস্থান নিষিদ্ধ ঘোষনণা করা হয়। এতে কর্মহীন হয়ে পড়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষ। ফলে বিকল্প কর্মসংস্থান না থাকায় ঝিমিয়ে পড়েছেন অনেকেই। তবে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অর্থচালিকা স্বচল রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে ঘুরে দাড়াঁনোর প্রচেষ্টায় বদ্ধপরিকর অদম্য এক যুবক।মো. বাচ্চু খলিফা পেশায় একজন ট্যুরিজম ব্যবসায়ী। পাশাপাশি তিনি আন্ধারমানিক ট্যুরিজম নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। কুয়াকাটার নৈসর্গিক সুন্দর্য উপভোগ করতে আসা দূর-দূরান্ত থেকে আগতদের সমুদ্রে ভ্রমণের বিনিময়ে পরিবার নিয়ে জীবীকা নির্বাহ করতেন এই যুবক। মূলত তিনি সমুদ্রে ফাইবারের ২ টি ওয়াটার বোড (ইঞ্জিন চালিত নৌকা) ভাড়া দিতেন পর্যটকদের কাছে। কিন্তু গত বছরের মতো এ বছরও করোনার কারণে লকডাউন ঘোষণা করায় ফের বন্ধ হয়ে যায় আয়ের পথ। তবে লকডাউনের এসময়টাতে ঘুরে দাঁড়াতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি।

ফলে কুয়াকাটা পৌরসভার ৬ নং ওয়ার্ডে নবীনপুরে নিজ বাড়িতেই আয়ের উৎস্য তৈরি করেছেন, পেয়েছেন পারিবারের সহযোগীতা এবং স্ত্রীর অনুপ্রেরণায়। ফলে সদানন্দে গড়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির পশু পাখির খামার।একটি শেড নির্মাণ করে কয়েকটি দেশি জাতের ছাগল পালন করে এরই মধ্যেই লাভের মুখ দেখেছেন তিনি। শুধু ছাগল নয় ছোটো ছোটো শেড নির্মাণ করে চাষ করছেন কবুতর, টারকি, দেশীয় হাঁস, মুরগিসহ বিরল প্রজাতির ইমু পাখি। সংসারের উপর্জনক্ষম ব্যক্তির কর্মনিপুণতায় এখন পরিবারের সদস্যরাও বেজায় খুশি। নতুন এ উদ্যোক্তা মো. বাচ্চু খলিফা ডেইলি বাংলাদেশকে জানান, লকডাউনে একেবারে কর্মহীন হয়ে পড়েছিলাম। তাই বেকার সময় না কাটিয়ে বাড়িতেই কিছু একটা করবো ভেবে পশু পাখি পালনের উদ্যোগ নেই। বর্তমানে আমার মিনি খামারে ৩০ টি ছাগল, ১৩ জোড়া হাঁস, ২৫টি মুরগি, ৬ জোড়া টারকি, ১০ জোড়া কবুতর রয়েছে। সব শেষে ৭ দিন বয়সী এক জোড়া ইমু পাখি ১৮ হাজার টাকায় কিনে এনেছি।

এক মাসের ব্যবধানে এখন ইমু পাখির দাম প্রায় ২৩ হাজার টাকা। তিনি বলেন, ১ লাখ ৮০ হাজার টাকায় কেনা ছাগলের বাজার মূল্য এখন প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। পুকুরে মাছ চাষ, ছাগল পালনসহ খামারে সবকিছু পালনে মাসে মোট খরচ ছয় হাজার টাকা। এ উদ্যোক্তা জানান, নিজের জমানো কিছু টাকা এবং আমার স্ত্রীর গয়না বন্ধক রেখে এ কার্যক্রম শুরু করি। পরিবারের সদস্যদের নিয়ে নিজে শ্রম দেন বলেই অনেকটা সাশ্রয় পাচ্ছেন বলে লাভের আসা করছেন তিনি। সরকারি সহায়তা পেলে বেকারত্ব ঘোচাতে ভবিষ্যতে আরো বড়ো আকারে খামার করবেন বলে অভিমত এ যুবকের। কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, এটা আসলেই একটা ভালো উদ্যোগ, বিকল্প কর্মসংস্থান হিসেবে লকডাউনে কর্মহীনদের জন্য উৎসাহ যোগাবে।উপজেলা প্রানীসম্পদ  কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এধরনের উদ্যোক্তাদের আমরা স্বাগত জানাই। অবশ্যই তাকে প্রশিক্ষণের মাধ্যমে প্রণোদনার আওতায় আনা হবে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে