; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

ধন্যবাদ জানালেন রাজা তৃতীয় চার্লস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

Shongrami Bangla
9:22 am, September 18, 2022

প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় বাকিংহাম প্যালেস থেকে টেলিফোন করে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন রাজা তৃতীয় চার্লস।

এ সময় ‘প্রিয় মায়ের’ মৃত্যুতে রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করায় বাংলাদেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও জনগণকে ধন্যবাদ দেন রাজা তৃতীয় চার্লস।

টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার কাছে প্রয়াত রানি মায়ের মতো ছিলেন। তিনি (দ্বিতীয় এলিজাবেথ) কমনওয়েলথের একজন অসাধারণ প্রধান ছিলেন। ব্যক্তিগতভাবে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে আমি তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রাজাকে বলেন, প্রয়াত রানি এলিজাবেথের সম্মানে বাংলাদেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং রানির বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

ব্রিটেনের সিংহাসনে আরোহণের জন্য রাজাকে অভিনন্দন জানান এবং তার দীর্ঘ ও সমৃদ্ধ রাজত্ব কামনা করেন শেখ হাসিনা।

১৯৯৭ সালে রাজা চার্লসের (তৎকালীন প্রিন্স চার্লস) বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ-যুক্তরাজ্য কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজা চার্লস ও রানিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ।
জবাবে রাজা বলেন, ৫০ তম বার্ষিকীতে বাংলাদেশ সফরের জন্য আমরা উন্মুখ ছিলাম। তবে সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দুর্ভাগ্যবশত আমাদের এটি বাতিল করতে হচ্ছে।

বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ-ব্রিটিশ অভিবাসীদের শুভকামনা জানান রাজা চার্লস।

আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া না হওয়া পর্যন্ত সেখানেই রানির কফিন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবে। এদিকে বিশ্ব নেতারা শনিবার (১৭ সেপ্টেম্বর) থেকে রানির শেষকৃত্যের জন্য লন্ডনে আসা শুরু করেছেন।

এর মধ্যে অনুষ্ঠানে যোগ দিতে ১৬ সেপ্টেম্বর  ব্রিটেন অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেনও লন্ডনে অবস্থান করছেন।

বিশ্ব নেতাদের মধ্যে আরও আসছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, স্পেনের রাজা ফেলিপ ও রানি লেটিজিয়া। এ ছাড়াও আসবেন নরওয়ে, ডেনমার্ক, সুইডেন ও মোনাকো, জর্ডান, সার্বিয়া, রোমানিয়া, লুক্সেমবার্গ, টঙ্গা, বুলগেরিয়ার রাজা-রানিরা। আমন্ত্রণ জানানো হয়েছে ইউরোপের সব রাজপরিবারকে।

রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার বিস্তারিত বিবরণ এরই মধ্যে প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালের দিকে রানির মরদেহ ওয়েস্টমিনস্টার প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নিয়ে যাওয়া হবে। রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা কফিনের সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে যাবেন। রাজকীয় নৌবাহিনীর ১৪২ জন নাবিক একটি কামানবাহী শকটে করে কফিনটি টেনে নিয়ে যাবেন। তখন সেখানে দুই হাজারেরও বেশি আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।

সোমবার সকাল ১১টায় শেষকৃত্য শুরু হয়ে দুপুরের ঠিক আগে অনুষ্ঠানটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশব্যাপী দুই মিনিটের নীরবতা পালন করা হবে। ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর রানির মরদেহ লন্ডনের পশ্চিমে উইন্ডসর কা‌সলে নিয়ে যাওয়া হবে। সেখানে উইন্ডসর কাসলের পাশে সেন্ট জর্জ গির্জায় আরেকটি ছোট প্রার্থনা হবে। উইন্ডসরের ডিন সেখানে একটি প্রার্থনা পরিচালনা করবেন। প্রায় ৮০০ জন লোক এতে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। এসব হয়ে যাওয়ার পর সোমবারই রানির পরিবারের ঘনিষ্ঠ লোকজনদের জন্য আরেকটি প্রার্থনা সভা হবে।

এরপর রানীর কফিনটি সেন্ট জর্জ গির্জার রয়্যাল ভল্টে সমাহিত করা হবে। এখানেই রানির স্বামী এডিনবার্গের প্রয়াত ডিউকের মরদেহ সমাধিস্থ করা আছে।
গত বুধবার রাজকীয় শোভাযাত্রার মধ্য দিয়ে দ্বিতীয় এলিজাবেথের মরদেহ বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার হলে নিয়ে আসা হয়। রানির জ্যেষ্ঠ সন্তান ও যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লস, তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিসহ রাজপরিবারের সদস্যরা সেই শোভাযাত্রায় নেতৃত্ব দেন। রয়্যাল পতাকায় মোড়া রানির কফিনের ওপরেই রাখা হয় তার মুকুট। রাস্তার দুই পাশে ছিল হাজারও মানুষের ভিড়।

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রাজপরিবারের প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯৬ বছর বয়স্ক রানি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, রাজনীতি, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে