; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Shongrami Bangla
10:41 am, October 15, 2022
শনিবার (১৫ অক্টোবর, ২০২২) দুপুর ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ ফজলুল করিম এর ব্যবস্থাপনায় কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় ৩৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান অতিথি এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের বক্তব্য জেলা নির্বাচন অফিসার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন।
পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম তার বক্তব্যে উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জেলা পরিষদ নির্বাচন ২০২২ সংক্রান্ত সকল আচরণ বিধি মনোযোগ সহকারে পড়া এবং তা প্রতিপালন করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, এবারের জেলা পরিষদ নির্বাচন ২০২২ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করার জন্য কুষ্টিয়া জেলায় যে ছয়টি ভোট কেন্দ্র আছে; তার নিরাপত্তা সহ নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যাপ্ত সংখ্যাক পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হবে। এছাড়াও জেলা পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট সকল সরঞ্জাম ও দলিল দস্তা বেজ, নির্বাচনী কাজে ব্যবহৃত অফিস /কার্যালয়ের নিরাপত্তা বিধান করা, স্থানীয় জননিরাপত্তা, ভোটকেন্দ্রে ভোটারের শৃঙ্খলা নিশ্চিত করা, স্থানীয় এলাকার আইন শৃঙ্খলা ঠিক রাখা সহ প্রয়োজনীয় সকল ধরনের নিরাপত্তা ও পুলিশি সেবা নিশ্চিত করা হবে।
এর আগে শুক্রবার (১৪ অক্টোবর, ২০২২) সকাল ৮ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ ফজলুল করিম এর ব্যবস্থাপনায় কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ নির্বাচন ২০২২ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার সহ সর্বমোট ৪২ জনের ২ (দুই) দিনব্যাপী প্রশিক্ষণের আজ ২য় দিন। এই প্রশিক্ষণে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সুনির্দিষ্ট দায়িত্ব, কর্তব্য ও ইভিএম মেশিন পরিচালনা সংক্রান্তে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আরিফুজ্জামান, ডিডিএলজি কুষ্টিয়া, জেলা প্রশাসনের অন্যান্য ম্যাজিস্ট্রেট বৃন্দ, জেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা বৃন্দ, ৩৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে