সকাল ৭:০২ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

বরিশালে ডায়রিয়ায় ৪ মাসে ১৩ জনের মৃত্যু

Shongrami Bangla
৫:৪৫ অপরাহ্ণ, মে ৪, ২০২১

বরিশাল বিভাগের ডায়রিয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বিভাগের মধ্যে উপকূলীয় জেলা বরগুনায় প্রথম ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। এ পর্যন্ত সর্বাধিক আক্রান্ত হয় দ্বীপ জেলা ভোলায়। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের বিভিন্ন স্থানে ডায়রিয়ায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তারপরও সার্বিকভাবে পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে দাবী সংশ্লিষ্টদের। বরিশাল অঞ্চলের নদ-নদী খাল-বিলের পানিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর গরমের সময় এপ্রিল-মে মাসে ডায়রিয়া আক্রান্তের হার কিছুটা বেড়ে যায়। এবার গত এপ্রিল মাসে প্রথম ডায়রিয়ার প্রকোপ দেখা দেয় উপকূলীয় জেলা বরগুনায়। এরপর পুরো বিভাগের সর্বত্র ছড়িয়ে পড়ে ডায়রিয়া। ডায়রিয়া চিকিৎসার প্রসিদ্ধ স্থান বরিশাল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ডায়রিয়া আক্রান্ত ৩৯ জন রোগী। গত ১ সপ্তাহে ভর্তি হয়েছেন ৩৪৬ জন এবং গত ১ মাসে ভর্তি হয়েছেন ১ হাজার ৪শ’ ৩৬ জন ডায়রিয়া রোগী। সরকারি এই হাসপাতালের চিকিৎসা সেবা এবং সরকারিভাবে ওষুধ ও আইভি স্যালাইন পেয়ে খুশি রোগী ও তাদের স্বজনরা। তবে হাসপাতালের মূল ভবনে ডায়রিয়া রোগীদের স্থান না হওয়ায় ভবনের বাইরে খোলা স্থানে সামিয়ানা টাঙিয়ে চিকিৎসা চলছে ডায়রিয়া রোগীদের। হাসপাতালে ভর্তি হওয়া ডাররিয়া রোগী ও তাদের স্বজনরা জানান, সাম্প্রতিক সময়ে তাদের দৈনন্দিন গৃহস্থালী কাজে ব্যবহার্য পানিতে লবনাক্ততা বেড়েছে। এছাড়া ডায়রিয়া আক্রান্ত হওয়ার তেমন কোন উৎস্য খুঁজে পাচ্ছেন না তারা। বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, বরিশালের নদী-নদী ও খাল-বিলের পানিতে কলেরার জীবানু পাওয়া গেছে। এই পানি ব্যবহারে ডায়রিয়া আক্রান্তের হার বাড়ছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৮১৯ জন। গত এক সপ্তাহে ৭ হাজার ৭৭ জন এবং ১ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৭শ’ ৯জন। গত পহেলা জানুয়ারী থেকে এ পর্যন্ত বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৮শ’ ১২জন মানুষ। তিনি আরও বলেন, এবার ডায়রিয়ার প্রকোপ শুরু হয় বরগুনা জেলা থেকে। তবে বিভাগে সর্বাধিক ১১ হাজার ৭শ’ ২ জন আক্রান্ত হয়েছে ভোলায়। গত জানুয়ারী থেকে বিভাগের মধ্যে বরিশাল জেলায় ৫ জন, পটুয়াখালীতে ৪ জন, বরগুনায় ৩জন এবং ভোলায় ডায়রিয়া আক্রান্ত ১ জনসহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। তারপরও সার্বিকভাবে বরিশালের ডায়রিয়া পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিভাগের এই শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। বরিশাল বিভাগের ডায়রিয়া রোগীদের জন্য ৯০ হাজার ১১০টি আইভি স্যালাইন মজুদ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
দেশজুড়ে, শিরোনাম, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে