সকাল ১০:৪২ ; বৃহস্পতিবার ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

কিশোর সন্ত্রাসীদের হামলা বাকেরগঞ্জে কৃষকের উপর

Shongrami Bangla
৪:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২২

বাকেরগঞ্জের দাঁড়িয়াল ইউনিয়নে মহিষে ধান খাওয়া নিয়ে দ্বন্দ্বে কিশোর সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন একজন কৃষক। আহত কৃষক তরিকুল ইসলাম সুমনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই কৃষক বাদী হয়ে রবিবার বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামী করা হয়েছে কিশোর সন্ত্রাসী বাবু শরীফ ও তার বাবা সোবাহান শরীফকে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। গত ২৯ ডিসেম্বর দাঁড়িয়াল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিন কাজলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানাগেছে, ২৯ নভেম্বর দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে বাবু শরীফ তাদের পালিত কয়েকটি মহিষ তরিকুলের ধান ক্ষেতে উদ্দেশ্য প্রনোদিতভাবে নামিয়ে দিয়ে প্রায় পাকা ধানের ব্যাপক ক্ষতি সাধন করে। এ ঘটনার প্রতিবাদ করলে আসামী বাবু শরীফসহ ৩/৪ জন পরিকল্পিতভাবে লোহার রড ও লাঠিসোটা নিয়ে বাদীর উপর হামলা চালায়। এসময় আসামীরা তরিকুলকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে এবং সাথে থাকা একটি স্বর্ণের আংটি ও নগদ ৭ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাদী তরিকুল কে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা প্রদান করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ মিমাংসার মাধ্যমে বিষয়টির সমাধান করবেন বলে আশ^াস দেন। এদিকে গ্রাম্য চিকিৎসায় সুস্থ না হওয়ায় গত ১৮ ডিসেম্বর তরিকুলকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে দাঁড়িয়াল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে গত শনিবার বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশে বসেছিলাম। কিন্তু আসামীপক্ষ বাবু ও তার বাবা সোবাহান সালিশ না মেনে উঠে যান। তাই সমাধান করা সম্ভব হয়নি। তিনি বলেন, বাবু একটি উশৃঙ্খল ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, বাবু শরীফ একজন কিশোর সন্ত্রাসী । সে স্থানীয় কয়েকজন কিশোর ছেলেদের নিয়ে একটি গ্যাং পরিচালনা করে। এছাড়া মাতুব্বর বাজারের একটি পরিত্যক্ত ঘরে বসে মাদকের বেচাবিক্রী করে। তার দলের কিশোর গ্যাংদের এই কাজে ব্যবহার করে থাকে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে