রাত ৪:৩১ ; বৃহস্পতিবার ; ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

বিএমপি’র কমিউনিটি পুলিশিং ফোরাম কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত।

Shongrami Bangla
১০:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩
বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর কমিউনিটি পুলিশিং ফোরাম কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং আধুনিক করার লক্ষ্যে বিশেষ গুরুত্বারোপ করে এ সময় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বলেন, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই মিলে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। যারা নীরবে নিভৃতে মানুষের জন্য কাজ করবে তাদের দরকার। কমিউনিটি পুলিশিং এর অন্যতম লক্ষ্য সাধারণ মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি পুলিশিং কমিটি আরো স্মার্ট হতে হবে। তৃণমূল পর্যায়ে জনগনকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং ফলপ্রসূ ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় কমিউনিটি পুলিশিং ফোরাম কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন বিষয়ে কমিশনার মহোদয়ের নিকট তাদের মতামত তুলে ধরেন।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব হাসান মোঃ শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা জনাব কে.এস.এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, সাবেক অধ্যক্ষ বিএম কলেজ বরিশাল ও সভাপতি কমিউনিটি পুলিশিং ফোরাম জনাব প্রফেসর মোঃ ইমানুল হাকিম, সাধারণ সম্পাদক কমিউনিটি পুলিশিং ফোরাম জনাব এস.এম জাকির হোসেন সহ বিএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকতাগন ও কমিউনিটি পুলিশিং ফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সদস্য বৃন্দগন।
সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে