সকাল ১০:৪৩ ; বুধবার ; ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে

অনেকেই দেবে মামলা, শুরু হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী

Shongrami Bangla
৯:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপির মহাসমাবেশ ঘিরে গতকাল শনিবার সংঘর্ষ, আগুন, ভাঙচুর ,পুলিশ সদস্য নিহত এবং অনেকে আহত হওয়ার ঘটনায় মামলা শুরু হয়েছে। অনেকেই মামলা দেবে। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

গতকালের হামলা, আগুন, পুলিশ সদস্য নিহত হওয়াসহ পুরো ঘটনাটিকে বর্বরোচিত ও জঘন্য উদাহরণ উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, মামলা শুরু হয়েছে। অনেকে মামলা দেবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা মামলা দেবে। পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দেবে। পুলিশ মামলা দেবে। প্রধান বিচারপতির বাড়িতে হামলা হয়েছে, এই মামলা তো হবে। সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে মামলা দেওয়া হবে। তবে এখন পর্যন্ত কতজন আটক ও গ্রেপ্তার হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী। একজন সাংবাদিক মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের কোনো সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না। জবাবে মন্ত্রী বলেন, দেখুন, তাঁরা মিটিং করেছেন, তাঁরা মিটিংয়ের জন্য বসে ছিলেন, তখনই ঘটনাগুলো (গতকালের ঘটনা) ঘটেছে। তাহলে এর দায় কি তাঁরা এড়াতে পারেন? এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী গতকালের হামলা, ভাঙচুর, আগুন এবং পিটিয়ে পুলিশ সদস্যকে মেরে ফেলার ঘটনার বর্ণনা দেন। আসাদুজ্জমান খান বলেন, এখনো একজন পুলিশ সদস্য ও দুজন আনসার সদস্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে