দুপুর ২:৪৮ ; বুধবার ; ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা   ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ জব্দ, আটক ৪   ৭ নেতাকর্মী গ্রেফতার মৌলভীবাজারে আওয়ামী লীগের   ইসি পাশে থাকবে আইনের শাসন নিশ্চিত করুন: সিইসি   বিএমপি’র সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) কার্যালয় বার্ষিক পরিদর্শন   সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিদেশি মদ উদ্ধার   অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি

জেলা প্রশাসক কার্যালয়ে ঢুকে কর্মকর্তাকে মারধরের বরিশাল আটক যুবক

Shongrami Bangla
১১:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৪

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে (ডিসি) ঢুকে এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। আটক যুবকের নাম মেহেদী হাসান অভি (২৮)। তিনি বাকেরগঞ্জ উপজেলার মজিবর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ। জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, এক যুবক অফিসে এসে এক কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং হুমকি দেয়। সে সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে। ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হুমকি এবং হামলার অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যুবক মেহেদী হাসান অভি জানান, প্রাক প্রাথমিকে শিক্ষক নিয়োগে একটি পুনতদন্তের বিষয়ে খোঁজ নিতে বৃহস্পতিবার অপরাহ্নে জেলা প্রশাসক কার্যালয়ের ২২২ নম্বর কক্ষে জেনারেল সার্টিফিকেট অফিসার অং মাচিং মারমার রুমে যান তিনি। ওই কক্ষে কথা বলার সময় তর্কবিতর্কের একপর্যায়ে সেখানে থাকা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা তাকে (অভি) একটি চড় দেয়। তিনিও তাকে পাল্টা একটা চড় মারেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা তাকে ধরে একটি কক্ষে নিয়ে বেদম মারধর করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে এনডিসি’র বক্তব্য জানার চেষ্টা করা হলেও গণমাধ্যমের সঙ্গে কোন কথা বলতে রাজী হননি তিনি।

বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আরিচুল হক জানান, অভি নামের ওই যুবক অবৈধভাবে জেলা প্রশাসক কার্যালয়ের সার্টিফিকেট শাখায় ঢুকে অনৈতিক কোনো কাজের জন্য চাপ সৃষ্টি করেছে। যেটা অফিশিয়াল আইন বিরোধী। কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। তবে আটক যুবক তাকে মারধরের অভিযোগ করেনি, জানান ওসি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে