রাত ৮:২৪ ; বৃহস্পতিবার ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত   ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন শুভেন্দু মমতার বিরুদ্ধে   বৈঠকের প্রস্তুতি চলছে ইরান আলোচনায় বসতে চায় ট্রাম্প   কুয়াকাটা থেকে ঝাটকা মাছ বহনের দায়ে ইউনিক পরিবহনে অভিযান, বরিশাল এয়ারপোর্ট থানা

১১ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

Shongrami Bangla
১০:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৪

পিরোজপুরে স্কুলছাত্র সাদমান সাকিব হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নাজমুল হাসান নাইমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম।

গ্রেপ্তার আসামি নাজমুল হাসান নাইম (২৯) ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের শফিকুল আলম হাওলাদারের ছেলে।

পুলিশ সুপার শরীফুল ইসলাম বলেন, ২০১৩ সালের ২৯ আগস্ট পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সাদমান সাকিব প্রিন্স নিখোঁজ হলে তার বাবা থানায় জিডি করেন।

পরে ১ সেপ্টেম্বর জেলার আদর্শপাড়া রায়ের পুকুর থেকে সাকিবের লাশ উদ্ধার করে পুলিশ। ২ সেপ্টেম্বর আটজনকে আসামি করে সদর থানায় মামলা করেন নিহতের বাবা জাকির হোসেন সরদার লিটন।

২০১৭ সালে মামলার দীর্ঘ তদন্ত ও বিচার শেষে আদালত এজাহারনামীয় দুই আসামি নাফিজ হাসান নাহিদ ও নাজমুল হাসান নাইমকে (পলাতক) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং দণ্ডবিধির ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

মামলা রুজুর পর থেকেই আসামি  নাজমুল হাসান নাইম পলাতক ছিলেন। পরবর্তিতে তদন্তকারী কর্মকর্তা এএসআই মুনসুর আলম অনুসন্ধান করে জানতে পারেন আসামি ঢাকায় পলাতক।

সাভার থানার রুজুকৃত মামলার বাদী গিয়াস উদ্দিনের সঙ্গে তিনি যোগাযোগ করে আসামির ছবি ও মোবাইল নম্বর সংগ্রহ করে। মোবাইল নম্বরটি আসামির মায়ের নামে রেজিস্ট্রেশন করা।

আসামি ও তাঁর মায়ের এনআইডি দিয়ে ১৯টি সিম উত্তোলন করা হয়েছে। আসামি তাঁর ছদ্ম নাম আরমান ব্যবহার করে দারাজ কোম্পানি হতে একটি পার্সেল অর্ডার করেছিল।

পুলিশ সুপার আরও বলেন, ইন্দুরকানী থানা-পুলিশ দারাজ কোম্পানির সঙ্গে আসামি আরমানের মেসেজ আদান-প্রদানের তথ্য পর্যালোচনা করে।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাঁর ঢাকার ঠিকানা সংগ্রহ করে ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী এলাকা থেকে ইন্দুরকানী থানার এএসআই মুনসুর আলম ১১ বছর ছদ্মনামে আত্মগোপনে থাকা আসামি নাজমুল হাসান নাইমকে গ্রেপ্তার করেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে