; ;
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ঝালকাঠির প্রতিটি মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়ার প্রতিফলন এ্যাডঃ শাহাদাৎ হোসেন   নানক-তাপসসহ ২৮ জনের বিচারে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মানবতাবিরোধী অপরাধের মামলায়   চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার।   মিরপুর কলেজের শিক্ষক মহসিন আলীর বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,তদন্তে সত্যতা মিললেও নেই কোন দৃশ্যমান ব্যবস্থা   চাকরিতে বহাল আ.লীগ নেতা বরিশালে দেড় মাস জেলে থেকেও   ২৭১ পিস ইয়াবা উদ্ধার পলাশপুরে তিন নারীসহ আটক চার   নিজ বাড়িতে গুলিবিদ্ধ মালিক বেতাগীতে ডাকাতের গুলিতে আটক ৩   রাজনৈতিক পরিচয় নয়,অপরাধীর পরিচয় কেবলই অপরাধী:প্রধানমন্ত্রী   বরিশালে আনসার বাহিনীর গাড়ির ধাক্কায় শিশু নিহত, আহত মা — তিন মাসেও বিচার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের   বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার   ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে ট্রাম্প প্রশাসনের সম্মতি পাকিস্তানে   অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো   ট্রাম্প বললেন এমন পোপ চাই না,যুদ্ধের বিরোধিতায় পোপ   ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি পুলিশের   শফিক আহমেদের দাফন সম্পন্ন সাবেক আইনমন্ত্রী   নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি ১৫ মার্চের মধ্যে না দিলে শাস্তি   জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস   খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ   বানারীপাড়া সলিয়াবাকপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে একাধিক হামলা ও অগ্নিসংযোগ, পরিবারসহ পলাতক   বরিশাল শহরে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

Shongrami Bangla
7:20 am, April 29, 2024

বরিশালে তীব্র গরম ও হিট অ্যালার্টের মধ্যেই খুলেছে সব স্কুল-কলেজ। শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। তবে প্রথম দিনে রেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫০ ভাগ শিক্ষার্থী অনুপস্থিত। গত ২০ এপ্রিল সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বন্ধ থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ৭ দিন পরে আজ রবিবার খুলে দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী স্কুলে অ্যাসেম্বলি হয়নি। প্রচণ্ড গরমের মধ্যে স্কুল-কলেজ খোলায় কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা। তবে খুশি শিক্ষার্থীরা। শিশুদের ঘন ঘন পানি পান করা’সহ রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষকরা। শিক্ষকরা বলছেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা যাতে গাদাগাদি করে না বসে সে দিকে লক্ষ্য রাখা হবে।

ঈদের ছুটি শেষে গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়। এখনও তাপপ্রবাহ না কমলেও শিক্ষণ ঘাটতির কথা মাথায় রেখে নানা নির্দেশনা দিয়ে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত হয়।

স্কুল বন্ধ থাকলে শিশুরা পড়ালেখা করতে চায় না বলে অভিভাবকরা জানিয়েছেন। শিখন ঘাটতি পূরণে স্কুল কলেজ খোলা রাখার প্রয়োজন বলেও তারা জানান। তবে সকাল ৭টা থেকে সাড়ে ১০টার মধ্যে শ্রেণি কার্যক্রম শেষ করতে পারলে গরমটা কম লাগতো বলে তারা মত দেন।

আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষার্থী উপস্থিতি স্বাভাবিক হবে বলে শিক্ষকরা আশা করছেন। এদিকে ক্লাসের ৫০ মিনিট সময় কমিয়ে বেশি সংখ্যক বিষয়ে পাঠদানের রুটিন সাময়িকভাবে করা হচ্ছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে